আইসিএবি এর আর্টিকেলড শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা, সুশৃঙ্খল বিনিয়োগ অভ্যাস এবং দীর্ঘমেয়াদি সম্পদ সৃষ্টির লক্ষ্যে Shanta Asset Management Limited (SAML) ও Hossain Mumlook & Co. (HMC)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ৬ এপ্রিল SAML-এর অফিসে এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় HMC-তে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের জন্য একটি কাঠামোবদ্ধ বিনিয়োগ ও আর্থিক সচেতনতা কর্মসূচি চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই সঞ্চয় ও বিনিয়োগে অভ্যাস গড়ে তোলা হবে।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নিয়মিত বিনিয়োগ করবে এবং তাদের উৎসাহ দিতে HMC সমপরিমাণ অর্থ প্রদান করবে। বিনিয়োগ Shanta Fixed Income Fund-এর মাধ্যমে পরিচালিত হবে।
এছাড়াও সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক পরিকল্পনা ও বিনিয়োগ বিষয়ে জ্ঞান দেওয়া হবে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন SAML-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মনিরুল ইসলাম এবং HMC-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মমলুক হোসেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ ভবিষ্যৎ হিসাব পেশাজীবীদের মধ্যে আর্থিক দায়িত্ববোধ ও দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।
প্রিন্ট করুন









Discussion about this post