Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আগামী বছর উদ্বোধন হবে ‘ঝিনুক আকৃতির রেলস্টেশন’

কনি by কনি
Thursday, 30 June, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
আগামী বছর উদ্বোধন হবে ‘ঝিনুক আকৃতির রেলস্টেশন’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বিশালাকৃতির ঝিনুক যেন ঠাঁয় দাঁড়িয়ে আছে। আর তার পাশে ছড়িয়ে পড়ছে স্বচ্ছ জলরাশি। কক্সবাজারের ঐতিহ্যের সাথে মিল রেখে এমন সুদৃশ্য আকৃতি নিয়ে নির্মাণ করা হয়েছে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি।

নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পে সবচেয়ে বড় আকর্ষণ আইকনিক এ রেলস্টেশন। এর মনোমুগ্ধকর নকশা সকল স্তরের মানুষকে বিমোহিত করেছে। এখন প্রায় শেষের পথে নির্মাণ কাজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরতলীর ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় তৈরি করা ছয়তলা ভবনের এ স্টেশনে থাকছে তারকামানের হোটেল, শপিং মল, রেস্তোরাঁ, শিশু যত্নকেন্দ্র। নিচ তলায় থাকচে টিকেট কাউন্টার, অভ্যর্থনা কক্ষ, তথ্যকেন্দ্র, প্যাসেঞ্জার লাউঞ্জ, মসজিদ, শিশুদের বিনোদনের জায়গা এবং তিনটি প্লাটফর্ম। থাকছে লকার বা লাগেজ রাখার স্থান।

সম্প্রতি পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্ধারিত সময়ের ৬ মাস আগে কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। ২০২৩ সালের বিজয় দিবসের দিন দোহাজারি-কক্সবাজার রেল লাইন উদ্বোধন হবে। মন্ত্রী বলেন, দেশের সব রেলস্টেশনের মধ্যে সুন্দরের তালিকায় এক নম্বরে থাকবে কক্সবাজারের এই আইকনিক রেলস্টেশনটি।

ঢাকা-চট্টগ্রাম থেকে রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজারে নেমে পর্যটকেরা লাগেজ, মালামাল স্টেশনে রেখে সারা দিন সমুদ্রসৈকত বা দর্শনীয় স্থান ঘুরে রাতের ট্রেনে আবার ফিরতে পারবেন নিজ গন্তব্যে। এছাড়াও কক্সবাজারে ২৯ একর জমির ওপর গড়ে ওটা আইকনিক রেল স্টেশনটি আয়তন ১ লাখ ৮৭ হাজার বর্গফুট। থাকছে মূল ভবন ছাড়াও ১৭টি স্থাপনা।

ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স’র ম্যানেজার আব্দুর জাব্বার মিলন জানান, এই আইকনিক রেলস্টেশন তৈরিতে দিন–রাত কাজ করছেন ১৫০ জন প্রকৌশলীসহ প্রায় ২ হাজার শ্রমিক। আইকনিক স্টেশন ভবনের মূল কাঠামোর নির্মাণ কাজ এখন প্রায় শেষের দিকে এই  

ম্যাক্স’র প্রজেক্ট ম্যানেজার ফরহাদ হোসেন বলেন, দেশের পর্যটন বিকাশের লক্ষ্যে এমন দৃষ্টিনন্দন রেলস্টেশন। সাথে ইতোমধ্যে কক্সবাজারের রামু, ঈদগাঁও, পেকুয়া ও চকরিয়া অংশে প্রায় ২৮ কিলোমিটার রেলট্রেক বসানোর কাজ শেষ হয়েছে। সৌন্দর্য্যকে প্রাধান্য রেখে সবকিছুর সমন্বিত কাজ চলছে।

দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, করোনার কারণে কাজ করতে সমস্যা এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বিদ্যুতের খুটি সরাতে না পারা, গাছ কাটার অনুমতি না পাওয়া, জমি পেতে সমস্যার কারণে কাজ বিলম্বিত হয়। আগামী বছর ২৩ জুনের মধ্যে কাজ শেষ হবে।
 
কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, রেল যোগাযোগ কক্সবাজারের সর্বক্ষেত্রে ব্যাপক গতিশীলতা তৈরি করবে। তার মধ্যে পর্যটন ও ব্যবসায় ক্ষেত্রে সবচেয়ে বেশি গতি আনতে। রেল যোগাযোগ কক্সবাজারের ব্যবসার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

আর//দৈনিক দেশতথ্য//৩০ জুন-২০২২//

Tags: আগামী বছর উদ্বোধন হবে ‘ঝিনুক আকৃতির রেলস্টেশন’
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খুলনায় কিশোরের লাশ উদ্ধার

Next Post

ডিসেম্বরেই খুলবে ‘বঙ্গবন্ধু টানেল’

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
ডিসেম্বরেই খুলবে ‘বঙ্গবন্ধু টানেল’

ডিসেম্বরেই খুলবে ‘বঙ্গবন্ধু টানেল’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist