মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে ১১ নং আজাগানা ইউনিয়ন আওয়ামীলীগের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে আজগানা ইউননিয়ন আওয়ামীলীগ বংশাই স্কুল এন্ড কলেজ মাঠে এ পরিচিতি ও কর্মী সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার, আজনানা ইউনিয়ন আওায়ামীলীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী, সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ মল্লিক, আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার, আজগানা ইউনিয়নের সকল ওয়ার্ড আওযামীলীগের সভাপতি-সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব ও মো. মাজাহরুল ইসলাম শিপলু প্রমুখ। পরিচিতি ও কর্মী সভায় সকল নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কর্মী সভা আওয়ামীলীগ নেতাদের এক মিলন মেলায় পরিনত হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন







Discussion about this post