Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আট বছর পর হচ্ছে তালতলী আওয়ামী লীগের সম্মেলন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 29 October, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
আট বছর পর হচ্ছে তালতলী আওয়ামী লীগের সম্মেলন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

৮ বছর পর ২৯ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে পদ পদবীর জন্য ইতিমধ্যেই মাঠে নেমেছিলেন একাধিক নেতাকর্মী। তবে কেন্দ্রীয় এবং জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীরা পাবেননা কমিটির গুরুত্বপূর্ণ পদ। মূল্যায়ন হবে দলের ত্যাগী নেতাদের।

সর্বশেষ ২০১৪ সালের ২১ জুলাই অনুষ্ঠিত হয় তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ওই সম্মেলনে রেজবি-উল কবির জোমাদ্দারকে সভাপতি এবং তৌফিকউজ্জামান তনুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

এর দীর্ঘ্য ৮ বছর পর আগামী ২৯ অক্টোবর তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্বে) অ্যাড: আবজাল হোসেন। উদ্বোধন করবেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। প্রধান বক্তা থাকবেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহাঙ্গীর কবির। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকউজ্জামান তনু বলেন, আমরা বিগত ৮ বছর চেষ্টা করেছি দলকে সুসংগঠিত করে সবাইকে নিয়ে কাজ করতে। সেক্ষেত্রে সফল হয়েছি, হয়তো কিছু ব্যর্থতাও থাকতে পারে। তারপরেও এবারের সম্মেলনে কাউন্সিলর এবং দলের সিনিয়র নেতারা আমাকে পুনঃরায় দায়িত্ব দিলে চেষ্টা করবো দলকে পুরোপুরি শক্তিশালী করতে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, আমাদের কমিটি বিগত দিনে দলীয় সকল প্রোগ্রাম, জাতীয় সংসদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদসহ সকল নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে থেকে কাজ করে সফল হয়েছি। চেষ্টা করেছি দলের স্বার্থে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। এবারের সম্মেলনেও আমি সভাপতি প্রত্যাশী। বিবেচনা করার দায়িত্ব কাউন্সিলর এবং দলীয় নেতাদের।

বরগুনা জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, বিগত দিনে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছে এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের কমিটির কোন গুরুত্বপূর্ণ পদে না দেয়ার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত রয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মোতালেব মৃধাও একই কথা বলেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় নেতাদের পরামর্শ অনুযায়ী সবকিছু হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন বলেন, যারা বিগত দিনে দলের সিদ্ধান্ত অমান্য করেছেন, তাদের কমিটির গুরুত্বপূর্ণ পদে অথবা কোন নির্বাচনে মনোনয়ন না দেয়ার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত রয়েছে। এটি কারো ব্যক্তিগত নয়, দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত।

জা// দৈনিক দেশতথ্য// ২৮ অক্টোবর, ২০২২//

Tags: তালতলী আওয়ামী লীগসম্মেলন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বরফ না পাওয়ায় জেলেদের সমুদ্রে যাওয়া অনিশ্চিত

Next Post

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

Related Posts

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ
স্থানীয় খবর

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
স্থানীয় খবর

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
স্থানীয় খবর

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Next Post
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist