Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আত্মহত্যা প্ররোচনা মামলায় ইউপি সদস্যসহ ৭জন জেলে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 25 April, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
আত্মহত্যা প্ররোচনা মামলায় ইউপি সদস্যসহ ৭জন জেলে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহকর্মী আত্মহত্যা প্ররোচনা মামলায় উপজেলার হাজীপুর ইউনিয়নের প্যানেল-চেয়ারম্যান ও ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুল সহ তাঁর পরিবারের ৭জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

আজ সোমবার (২৪এপ্রিল) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এ মামলার শুনানী শেষে নূর আহমদ চৌধুরী বুলবুল সহ ৭আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।

জানা গেছে, ২০২১ সালের ২৪ আগস্ট মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বাসিন্দা ও বর্তমান প্যানেল-চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়ি থেকে একই এলাকার বাসিন্দা মৃত জামাল মিয়ার মেয়ে ও স্থানীয় কানিহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাসলিমা বেগম রায়না (১৫) নামে এক গৃহকর্মীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ। গৃহকর্মী রায়না নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়িতে কাজ করতো। বাড়িতে কাজ করার সুবাদে নূর আহমদ চৌধুরীসহ তাঁর পরিবারের সদস্যরা গৃহকর্মী তাসলিমার ওপর বিভিন্নভাবে শারীরিক ও মানসিক চাপ প্রয়োগ করতেন। ঘটনার দিন দুপুরে নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়ির সকল সদস্যদের অগোচরে একটি কক্ষের বাথরুমে ঢুকে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তাসলিমা আত্মহত্যা করে। পরবর্তীতে কুলাউড়া থানা পুলিশ গৃহকর্মীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় গৃহকর্মীর ভাই সালমান মিয়া বাদী হয়ে প্রথমে থানায় একটি অপমৃত্যু মামলা করে। পরবর্তীতে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর নূর
আহমদ চৌধুরী বুলবুল সহ তাঁর ৫ ভাই ও ছেলেকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আদালতে একটি ধর্ষণ ও হত্যা মামলা (১২৫/২০২১) দায়ের করেন ভিকটিমের ভাই সালমান মিয়া। মামলার অন্য আসামীরা হলেন- নূর আহমদ চৌধুরী বুলবুলের ছেলে ইফতেফার আহমদ চৌধুরী মাহি, ভাই ফয়ছল আহমদ চৌধুরী, কবির আহমদ চৌধুরী হারুন, শহিদ আহমদ চৌধুরী আতিক, তোফায়েল আহমদ চৌধুরী, গুলজার আহমদ চৌধুরী।
পরবর্তীতে এই মামলাটি তদন্ত করেন সিআইডি। তদন্ত শেষে ২০২২ সালের নভেম্বর মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মৌলভীবাজারের সিআইডির এসআই মোঃ শায়েক আহমেদ। এরপর আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আসামীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। কিন্তু জামিনের মেয়াদ ছিল ২৪ এপ্রিল তাই ওইদিনই মামলার শুনানী ছিল। সেই শুনানীতে আসামীরা হাজির হলে নূর আহমদ চৌধুরী বুলবুল সহ ৭ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। আসামীপক্ষের আইনজীবি গিয়াস উদ্দিন আহমদ জানান, গৃহকর্মী তাসলিমা মৃত্যুর ঘটনায় ভিকটিমের ভাই আদালতে মামলা দায়ের করলে সেটি তদন্ত করে সিআইডি। তদন্ত প্রতিবেদনে আসামীদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার কোন সত্যতা পাওয়া যায়নি। তবে আসামী নূর আহমদ চৌধুরী বুলবুল, তাঁর ছেলে ইফতেখার আহমদ চৌধুরী মাহি ও কবির আহমদ চৌধুরী ওই গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টা ও মানসিক চাপপ্রয়োগ করেছেন। তাই গৃহকর্মী মানসিক চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি আরো বলেন, আসামীরা তাকে জানিয়েছেন মামলার বাদীপক্ষ হতদরিদ্র পরিবারের লোক হওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী মহল বাদীপক্ষকে দিয়ে আসামীদের হুয়রানি করার জন্য আদালতে মামলা করিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: ইউপি সদস্যসহ ৭জন জেলে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঈদ করতে নানা বাড়িতে এসে লাশ হয়ে ফিরল তপু

Next Post

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist