Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আদমদীঘিতে একই প্রকল্পে দ্বৈত বরাদ্দের কোটি টাকা হরিলুটের অভিযোগ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 15 July, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
আদমদীঘিতে একই প্রকল্পে দ্বৈত বরাদ্দের কোটি টাকা হরিলুটের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রাশেদুজ্জামান, নওগাঁ : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে একই ধরনের কাজ দেখিয়ে মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুই দফায় প্রায় ১ কোটি টাকা বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাতের আশঙ্কা প্রকাশ করে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উপজেলার সচেতন মহল।

অভিযোগের বিষয়ে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় “উপজেলা উন্নয়ন সহায়তা” খাত থেকে গত বছরের ১১ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-২ থেকে আদমদীঘি উপজেলা পরিষদের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যুগ্মসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে (স্মারক নং-৪৬.০০.০০০০.০৪৫.২০.০০৩.২৫-৪২৩) ছয়টি প্রকল্পের জন্য এ অর্থ বরাদ্দ করা হয়।

প্রকল্পগুলোর মধ্যে ছিল উপজেলা পরিষদের কৃষি অফিস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের রাস্তা মেরামত, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন মেরামত ও সংস্কার, পুরাতন প্রশাসনিক ভবন মেরামত ও সংস্কার, আবাসিক ভবন (যমুনা) এবং আবাসিক ভবন (রূপসা) মেরামত ও সংস্কার।

এরপর চলতি বছরের ১০ মে একই অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পুনরায় “উপজেলা উন্নয়ন সহায়তা” খাত থেকে আদমদীঘি উপজেলার জন্য আরও ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে (স্মারক নং-৪৬.০০.০০০০.০০০.০৪৫.২০.০৩৬৯.২৬-৭৩৬) উপজেলা প্রশাসনিক ভবন (পুরাতন) মেরামত, নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন রাস্তা মেরামত, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন অভিমুখী রাস্তা মেরামত, কৃষি অফিসের সামনের রাস্তা মেরামত এবং যমুনা ও রূপসা আবাসিক ভবন মেরামতের কথা উল্লেখ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দুই প্রজ্ঞাপনে একই ধরনের অবকাঠামো উন্নয়ন কাজ উল্লেখ করে দুই দফায় অর্থ বরাদ্দ নেওয়া হয়েছে। ফলে মাত্র পাঁচ মাসের ব্যবধানে একই প্রকল্পের বিপরীতে পুনরায় ৫০ লাখ টাকা বরাদ্দ নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের অভ্যন্তরের বিভিন্ন উন্নয়ন কাজ, নতুন প্রশাসনিক ভবনের সাজসজ্জাসহ দৃশ্যমান অনেক কাজ সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজার সময়ে সম্পন্ন হয়েছে। তবে বর্তমান বরাদ্দের আওতায় উল্লেখ করা অনেক প্রকল্পের বাস্তব অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।

পরিদর্শনে উপজেলা পরিষদের আবাসিক ভবন ‘রূপসা’র জরাজীর্ণ অবস্থা দেখা যায়। ভবনের দেয়ালে শেওলা জমেছে এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি অনেকটা পরিত্যক্ত ভবনের মতো হয়ে রয়েছে। ভবনের কয়েকটি ফ্ল্যাটের মধ্যে দু-একটিতে পরিবার বসবাস করছে বলে জানা গেছে।

আরেকটি আবাসিক ভবন ‘যমুনা’র অবস্থাও একই রকম। ভবনের নিচতলার বারান্দায় বটগাছসহ বিভিন্ন আগাছা জন্মেছে। ছাদ ও বিভিন্ন স্থানে শেওলা এবং পরজীবী গাছ দেখা গেছে। পেছনের কাঠের জানালার পাল্লাগুলোও নষ্ট হয়ে পড়ছে। চারটি ফ্ল্যাটের মধ্যে শুধু একটি ফ্ল্যাটে একটি পরিবার বসবাস করছে বলে জানা গেছে। অথচ এসব ভবন সংস্কারের জন্য দুই দফায় বরাদ্দ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া উপজেলা কৃষি অফিসের সামনের রাস্তা মেরামতের জন্য দুইবার বরাদ্দ থাকলেও দৃশ্যমান কোনো কাজ দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। পুরাতন প্রশাসনিক ভবন সংস্কারের নামে ঝুঁকিপূর্ণ ভবনের ওপর অনুমোদন ছাড়া টিনের ছাউনি দিয়ে কয়েকটি কক্ষ নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের রাস্তা এবং নতুন প্রশাসনিক ভবন অভিমুখী রাস্তা মেরামতের প্রকল্পেও দুই দফায় বরাদ্দ থাকলেও উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি বলে স্থানীয়রা দাবি করেছেন। বর্তমানে উপজেলা পরিষদের দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা প্রাচীর পুনর্নির্মাণের কাজ চলমান থাকলেও এটি কোনো প্রকল্পে অন্তর্ভুক্ত ছিল না বলেও অভিযোগ করা হয়েছে।

সচেতন মহলের দাবি, বরাদ্দকৃত অর্থ দিয়ে প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না হলে কিংবা একই কাজের বিপরীতে একাধিকবার বিল উত্তোলন করা হয়ে থাকলে তা গুরুতর অনিয়ম। সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, দ্বিতীয়বারের জন্য নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় ভুলক্রমে আগের প্রকল্পগুলোর নামেই বরাদ্দ দিয়েছে। তবে উপজেলার অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে মাসিক সমন্বয় সভায় দুই প্রকল্পের বরাদ্দ সমন্বয় করে ব্যয়ের বিষয়ে রেজুলেশন ও কাজের তালিকা তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, সব প্রকল্পের কাজ চলমান রয়েছে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: অভিযোগআদমদীঘিকোটিদ্বৈতপ্রকল্পেবরাদ্দহরিলুট
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীর উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

Next Post

হাসপাতালে নেওয়া যায়নি, নিঝুমদ্বীপে প্রসূতি ও নবজাতকের মৃত্যু

Related Posts

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী
স্থানীয় খবর

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

Next Post
হাসপাতালে নেওয়া যায়নি, নিঝুমদ্বীপে প্রসূতি ও নবজাতকের মৃত্যু

হাসপাতালে নেওয়া যায়নি, নিঝুমদ্বীপে প্রসূতি ও নবজাতকের মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী

ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist