এনামুল হক কুষ্টিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আধিপত্যবাদীরা বাংলাদেশে তাদের অপকর্মের বিরুদ্ধে কোন আওয়াজ তুলুক এটা তারা পছন্দ করেনি। তবে ২৪ শের যুবক বাংলাদেশের দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে তারা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করেনা।
কুষ্টিয়ায় ১১ দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোমবার সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় হাজার হাজার ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
তিনি আরও বলেন,সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। যাতে আপনারা গর্বের সাথে বলতে পারেন আমি বাংলাদেশী। আমরা দেশে বেকার রাখতে চায় না। প্রত্যেকের কর্মের মাধ্যমে বেকারত্ব দূর করতে চায়। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মেধা সম্পন্ন জাতি গড়তে চায়। আমাদের শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক। সেই আলোকেই আমরা দেশ গড়তে চায়।
বক্তব্যের শুরুতেই আিমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান জুলাই শহীদ যোদ্ধাদের স্মরণ করেন। সম্প্রতি প্রায়াত জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের আত্মার যথাযথ মাগফেরাত কামনা করেন। সেই সাথে ইসলামী বিশ^বিদ্যালয়ের মরহুম শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে আমীরে জামায়াত বলেন, সে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিক। সে নিজেই একটি বিদ্রোহ, বিপ্লবের নাম। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিলো। এটাই তার অপরাধ। এ কারণেই তাকে অত্যান্ত নির্মমভাবে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপীঠ থেকে বিদায় করা হয়েছে। তারা যে আচরণ করেছে তা কোন মানুষ করেনা। এটা সাধারণ কোন পশুও করেনা।
জামায়াতের কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, গনতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, জামায়াতের কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, জামায়াতের কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনের প্রার্থী আফজাল হুসাইন,
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম,
জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, জাতীয় নাগরিক পার্টির ইমাম নোমানী রাজু, এবি পার্টির কুষ্টিয়া জেলা যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদ, শিবিরের ইবি সভাপতি ইউসুফ আলী, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক কুষ্টিয়া সদস্য সচিব মুস্তাফিজুর রহমান,
শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, শিবিরের কুষ্টিয়া শহর সভাপত আবু ইউসুফ। পরিচালনা করেন জামায়াতের শহর আমীর এনামুল হক।
সমাবেশ শেষে কুষ্টিয়ার ৪টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।
কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বেঅল হুসাইন, কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ সদর আসনে মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনে আফজাল হুসাইনের নিকট দাঁড়িপাল্লা তুলে দিয়ে ১১ দলের নেতৃবৃন্দকে জয়যুক্ত করার আহবান জানান।
প্রিন্ট করুন






Discussion about this post