ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারি শনিবার বেলা ৩ টায় থানাপাড়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংস্থার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল হক এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক ইব্রাহিম খলিলের পরিচালনায় আলোচনায় অংশ নেন, সংস্হার উপদেষ্টা অধ্যাপক ওবাইদুর রহমান, সহ-সভাপতি হাজী জয়নাল আবেদীন সাধু, সহ সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক তায়েফ হাসান খান অন্তর, নির্বাহী সদস্য মো নাজমুল করিম, মোঃ পিয়ারুল ইসলাম, অ্যাডভোকেট মুন্সি তৌহিদুল ইসলাম, মোঃ আলাউদ্দিন আহাম্মেদ, শেখ শানজিদ রহমান সিয়াম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় সম্পাদক মুফতি মাওলানা মোঃ সাকিবুর রহমান বেলালী।
প্রিন্ট করুন










Discussion about this post