নিজস্ব প্রতিবেদক : গত ফ্যাসিষ্ট সরকারের আমলে তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। এমনকি দিনের ভোট রাতে হয়েছে। এবারের ভোট তারুণ্যের ভোট।
২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আজগর আলী মন্ডলের সভাপতিত্বে আমবাড়িয়া বাজারে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী একথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়ের পক্ষে দাঁড়াতে চায়। আমি আপনাদেরই একজন, ফ্যাসিষ্ট সরকারের নির্যাতনের শিকার হয়েও বিগত সময়ে আপনাদের আনন্দ বেদনার অংশীদার ছিলাম।
সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান,খোকসা পৌর বিএনপি’র সভাপতি এ জেড-জি রশিদ রেজা বাজু, বিএনপি নেতা নাফিস আহমেদ খান রাজু, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন প্রমূখ।
প্রিন্ট করুন










Discussion about this post