রহমান মৃধা: আমরা জিতবো, জেতার উল্লাসে উল্লসিত হবো।
কিন্তু হঠাৎ যদি জীবন চলার পথে এসে যায় বাঁধা,আর সে বাঁধার কারণে যদি ভেঙে পড়ি, তাহলে তো চলবে না।
যদি বাঁচতে না চাই তাহলে তো হবে না।
আমাদের জীবনে মাঝে মধ্যে এমন ধরনের ঘটনা দেখা দেয় বা দিতে পারে।
ঠিক তখনই ভাবতে হবে সেই কোটি কোটি শুক্রাণুর মধ্যে আমরা ছিলাম সেই শক্তিশালী,
যে ডিম্বাণুকে ফার্টিলাইজ করে জিতেছিলাম।
আমাদের চিন্তায় সবসময় রাখতে হবে যে আমরা শুরুতে জিতেছি,
আমরা মাঝপথেও জিতবো, আমরা শেষেও জিতবো।
আমি বাঙ্গালীর আত্মচেতনার কথা বলছি,
আমি সোনার বাংলা গড়ার যে প্রতুশ্রুতি বঙ্গবন্ধু দিয়েছিলেন,
আমি সে কথা বলছি।
আমি না পাওয়া থেকে এগিয়ে যাবো জন্ম নেওয়ার কথা বলছি,
আমি হতাশ না হয়ে বরং নতুন উদ্দীপনা এবং চেতনার কথা বলছি,
আমি যারা পদ্মা সেতুর বাঁধা হয়েছিল তাদের কথা বলছি,
আমি তাদের কারণে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি সে কথাও স্বীকার করছি,
আমি বঙ্গবন্ধুকণ্যার চ্যালেঞ্জের কথা বলছি,
আমি মানবতার ঢেউ পদ্মা সেতুর নিচ দিয়ে বয়ে যাক সে স্বপ্ন দেখছি,
আমি জাতির পিতার কণ্যা দেশে গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনুক সে আশা করছি,
আমি কোন লীগের বাংলাদেশ নয়,
আমি ১৮ কোটি বাংলাদেশীর বাংলাদেশের কথা বলছি।
আমি সোনার বাংলা গড়ার কথা বলছি।
আমি জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নের বাস্তবায়নের কথা বলছি।
আমি মিস সুইডিশ দেখেছি।
আমি গোল্ডেন গেট এবং লন্ডন ব্রিজ দেখেছি।
আমি বিশ্বের অনেক নদী এবং সাগর দেখেছি।
আমি বিশ্বের প্রায় সব সেভেন ওয়ান্ডার্স দেখেছি।
তোমার মত অত সুন্দর কোথাও দেখি নাই,
প্রাণের চেয়ে প্রিয় তুমি পদ্মা সেতু তাই।
তৃণভূমির রাইয়ের মতো স্বর্ণকেশী
ভালোবাসার যে সেতু তৈরি হয়েছে,
আমি সেই পদ্মা সেতুর কথা বলছি।
সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন। [email protected]
প্রিন্ট করুন









Discussion about this post