শেখ নাদীর শাহ্,পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় আর আর এফ’র উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত
উপজেলার গদাইপুরস্থ সংস্থার কার্যালয়ে উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আর আর এফ’র চুকনগর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন। এতে আদ্ব-দীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আবেদিন ও ডাঃ জাহিদ বিন কামাল ১৬৭ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন








Discussion about this post