Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আল্লাহু আকবার তাকবিরে আদালতে উঠলেন মামুনুল হক

সাইফুল by সাইফুল
Wednesday, 15 February, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
আল্লাহু আকবার তাকবিরে আদালতে উঠলেন মামুনুল হক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ক্র্যাচে ভর করে পায়ে হেঁটে ‘আল্লাহু আকবার’ তাকবীর দিতে দিতে নারায়ণগঞ্জ আদালতে উঠেছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। সেই সাথে আদালত থেকে নেমে ‘আল্লাহু আকবার’ তাকবীর দিতে দিতেই পুলিশ ভ্যানে গিয়ে উঠেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে উঠানো ও নামানোর সময়ে পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে তিনি এই ‘আল্লাহু আকবার’ তাকবীর দেন।

এসময় আদালত প্রাঙ্গনে উপস্থিত থাকা মামুনুল হকের অনুসারীরাও স্লোগান দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দূরে সরিয়ে দেন। সেই সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মামুনুল হক ও তার অনুসারীরা সকলেই শান্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, মামুনুল হককে আদালতে উঠানোর পুরো সময় জুড়েই আল্লাহু আকবার বলে বলে আসছিলেন।

এ প্রসঙ্গে মামুনুল হকের আইনজীবী অ্যাভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মামুনুল হক অসুস্থ। তিনি হাঁটতে পারেন না। এজন্য তাকে ক্র্যাচে ভর করে হাঁটতে হয়েছে তিনি একজন সম্মানিত ও আল্লাহওয়ালা মানুষ। এজন্যই হয়তো তিনি ‘আল্লাহু আকবার’ তাকবীর দিয়েছেন। তার অনুসারীদের শক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন।

এদিকে পুলিশ ভ্যানে উঠার সময়ে মামুনুল হক তার অনুসারীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা সত্যের উপর অবিচল থাকো। একদিন সত্যের বিজয় হবে।

এদিন মামুনুল হকের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যদাতারা হলেন চার্জশিটের ২৩ নাম্বার সাক্ষী এএসআই আনিসুর রহমান, ২৪ নাম্বার স্বাক্ষী এএসআই কর্ণকুমার হালদার ও ২৫ নাম্বার সাক্ষী এএসআই শেখ ফরিদ। এ পর্যন্ত এ মামলায় মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষী শেষে আদালত আগামী ২৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, আজ মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এই মামলায় এই পর্যন্ত ১৮ জনে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। যারাই সাক্ষী দিয়েছেন তাঁরা সকলেই বলেছেন মামুনুল হক ধর্ষণের সাথে জড়িত। ওই নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছিল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছিলো মামুনুল হককে। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান।

ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করে আসছিলেন। এ সময় পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখে। এরপর গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেফতার করা হয় মামুনুলকে। পরে এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৫ ফেব্রুয়ারী ২০২৩

Tags: নারায়নগঞ্জেমামুনুল হক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খুলনায় রুপালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Next Post

দু’টি স্টেশন দিয়ে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
দু’টি স্টেশন দিয়ে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

দু’টি স্টেশন দিয়ে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist