Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আ.লীগের পক্ষে পোস্ট, শিক্ষার্থীকে আটক

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 15 November, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
আ.লীগের পক্ষে পোস্ট, শিক্ষার্থীকে আটক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত পোস্ট দেওয়া এবং ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষারত অবস্থায় তাকে আটক করে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়। আটক হওয়া শিক্ষার্থীর নাম সাগর আহমেদ। সাগর বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সকাল ৯টায় থেকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের নিচতলায় ৩য় বর্ষের ১ম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন সাগর।
পরে বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করতে ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থীরা তাকে পরীক্ষার হল থেকে আটক করে মারধর করতে গেলে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রক্টরিয়াল বডি তাকে থানায় সোপর্দ করে।

শিক্ষার্থীদের অভিযোগ, সাগর নিয়মিত ফেসবুকে আ.লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে আসছেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর আ.লীগ ঘোষিত লকডাউন সফল করতে আহ্বান জানিয়েও পোস্ট দেন এবং ‘নো নৌকা নো ভোট’ হ্যাশট্যাগে প্রচারণা চালান। এছাড়া সাগর কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এদিকে আটক হওয়া সাগর আহমেদ ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয় স্বীকার করলেও ছাত্রলীগের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এটা সত্য যে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এবং আমার পরিবারও আওয়ামীলীগ করে। তবে আমি ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে কোথাও রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আর আমার পরিবার আ.লীগ করলেও আওয়ামী আমলেও আমরা নির্যাতনের শিকার হয়েছি, বর্তমানেও হচ্ছি। আমি পূর্বেও ক্লাস করেছি। আজ পরীক্ষা দিতে আসলে তারা আমাকে আটক করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সে (সাগর) বর্তমানে আমাদের হেফাজতে আছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অধ্যাপক শহিদুলকে মনোনয়ন দেয়ার দাবিতে গণমিছিল

Next Post

আমার বিপক্ষে বিক্ষোভকারীরা জ্বলে পুরে মরবে: মেহেদী রুমী

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
আমার বিপক্ষে বিক্ষোভকারীরা জ্বলে পুরে মরবে: মেহেদী রুমী

আমার বিপক্ষে বিক্ষোভকারীরা জ্বলে পুরে মরবে: মেহেদী রুমী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist