Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ইবিতে নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 16 April, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
ইবিতে নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইবি :‘এবারের বৈশাখের স্বপ্ন শপথ, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’শ্লোগানকে সামনে রেখে ইবিতে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী আয়োজন শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বাংলা মঞ্চে গিয়ে শেষ হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল ইসলাম, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

নববর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীরা বর-কনে, কৃষক, জমিদার, কুলি, চাষী, জেলে, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফিলিস্তিনের নির্যাতিত মানুষ, ফ্যাসিবাদের প্রতিকৃতি, পালকি, ঢেকি ও ঐতিহ্যের মহিষের গাড়িসহ নানারকম দেশীয় সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নববর্ষ পালিত হচ্ছে। এতে অংশ নিয়ে খুবই ভালো লেগেছে। আমাদের বাঙালি সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে নববর্ষের যে অনুষ্ঠানগুলো রয়েছে এই ঐতিহ্য গুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আর বাঙালি সংস্কৃতি টিকিয়ে রাখতে এইরকম অনুষ্ঠান খুবই ভালো উদ্যোগ। আমি আশা করবো সামনের দিনগুলোতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জমকালো আয়োজনে এ অনুষ্ঠানগুলো উদযাপন করবে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের এই শোভাযাত্রায় আনন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা – কর্মচারীরা অংশগ্রহণ করেছে। তাই আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আজকের এটি আমাদের একটি আনন্দের মেলা। বাঙালি এবং বাংলাদেশী সংস্কৃতির ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা এই আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের সকলেই এতে উৎসবমুখর পরিবেশে অংশ নিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরের বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ। এটা শান্তি সম্প্রীতি ঐক্য ও বৈষম্যহীন বাংলাদেশ। আমরা এই আন্দোলনে যে ঐক্য গড়েছি সেই ঐক্য সামনের দিকেও বজায় থাকবে। আমাদের এই ঐক্য হবে ফ্যাসিবাদের অবসানের ঐক্য। এই ঐক্য আগামীর বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ঐক্য। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণাকে উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এই জন্য হবে আমাদের ঐক্য। পরিশেষে আমি বিশ্ববিদ্যালয়ের সকলকে এই আয়োজন সফল করার আহ্বান জানাই।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় ট্রেন থেকে ৪ কোটি টাকার মাদক ও সিটি গোল্ডের গহনা উদ্ধার

Next Post

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

Next Post
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মসজিদের মোয়াজ্জেম নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist