Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ইবিতে ফের আবাসিক-অনাবাসিক খাবারের মূল্যে বৈষম্য

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 25 July, 2026.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
ইবিতে ফের আবাসিক-অনাবাসিক খাবারের মূল্যে বৈষম্য
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
গত বছরের মতো এবারও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উন্নতমানের খাবারের টোকেন বিতরণে আবাসিক ও অনাবাসিকের মূল্য বৈষম্যের অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ২৮ জুলাই থেকে ২ আগস্ট বেলা ৩টার মধ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উন্নতমানের খাবারের টোকেন স্ব স্ব হলে নির্দিষ্ট ফি জমা দিয়ে সংগ্রহ করতে বলা হয়। এতে আবাসিক শিক্ষার্থীদের জন্য টোকেন মূল্য ৭০ টাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর এই মূল্যকে কেন্দ্র করেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে ফি-এর এই পার্থক্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন , ‘গণঅভ্যুত্থান ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল। সেই দিবসের খাবারের টোকেনেই যদি আবাসিক ও অনাবাসিক বৈষম্য তৈরি করা হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। প্রতিবারই এমন সিদ্ধান্ত নেয় পরবর্তীতে প্রতিবাদের মুখে পড়ে তা পরিবর্তন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিৎ এ সিদ্ধান্ত গুলো ভেবেচিন্তে নেওয়া।’

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন ফেসবুকে লেখেন, ‘আগামী ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উন্নতমানের খাবারের টোকেন মূল্যে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে প্রভোস্ট কাউন্সিল কর্তৃক বৈষম্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে রক্ত দেওয়া গণঅভ্যুত্থানের স্মারক দিবসে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এমন দ্বিমুখী নীতি অত্যন্ত দুঃখজনক ও গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী। আমাদের দাবি সকল শিক্ষার্থীর জন্য অভিন্ন ও সুলভ মূল্যে খাবারের টোকেন নিশ্চিত করতে হবে।’

ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাফি লেখেন, ‘জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের মূল চেতনাই ছিল ‘বৈষম্যহীন সমাজ ও ক্যাম্পাস গঠন’, সেখানে এই দিবস উদযাপনেই আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে এমন আর্থিক বৈষম্য সকলকে ব্যথিত করে। ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের সমান অংশীদার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ আবাসিক ও অনাবাসিক বৈষম্য দূর করে, সকল শিক্ষার্থীর কথা বিবেচনা করে খাবারের মূল্য ৭০ টাকা নির্ধারণ করা।’

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন জানান, এটা প্রভোস্ট কাউন্সিলের সম্মিলিত সিদ্ধান্ত। যেহেতু ৫ আগস্টের আগে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কোনো ব্যবস্থা ছিল না, আগস্ট পরবর্তী আমরা শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট আন্তরিক। আবাসিক শিক্ষার্থীরা সারা বছর হলের বিভিন্ন খাতে নিয়মিত ফি প্রদান করে থাকে। সেই বিষয়টি বিবেচনায় রেখে প্রভোস্ট কাউন্সিল টোকেনের মূল্য নির্ধারণ করেছে। এখানে কাউকে বৈষম্যের শিকার করার উদ্দেশ্য নেই।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

Next Post

পূর্বাচলের পর এবার রূপগঞ্জ—আবারও ভিটেমাটি ছাড়ার আতঙ্ক

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
পূর্বাচলের পর এবার রূপগঞ্জ—আবারও ভিটেমাটি ছাড়ার আতঙ্ক

পূর্বাচলের পর এবার রূপগঞ্জ—আবারও ভিটেমাটি ছাড়ার আতঙ্ক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

কুু‌ড়িগ্রা‌মে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেত্রী গ্রেপ্তার

মনপুরায় নিষিদ্ধ ইয়াবাসহ দুই যুবক আটক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist