ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে রিডিং রুম উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ০৮টায় হলের কনফারেন্স রুমে এটি শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনাসভা, পুরস্কার বিতরণ, রিডিং রুম উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জালাল উদ্দিন। যৌথ উপস্থাপনা করেন- তাসলিমা আরেফিন অথি ও লুবাবা ঐশী।
সংক্ষিপ্ত আলোচনা শেষে গান, আবৃত্তি, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত কো হয়। এতে গানের বিজয়ীরা হলেন- শাম্মী আক্তার, সাদিয়া সাথি তন্বী, মানসী মায়; কবিতা আবৃত্তির বিজয়ী- মুমতাহিনা রিনি, জাকিয়া, রুবাইয়া; এককভাবে প্রথম রোহেনা আক্তার ও দ্বিতীয় শারমিন আক্তার, দলীয়ভাবে রুনা লায়লা ও তার দল; রচনা প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- বনি খাতুন মেরী ও তাসলিমা আরেফিন অথি। রম্য বিতর্ক প্রতিযোগিতার পুরস্কৃতরা হলেন- বিথী খাতুন, কাজী আসমিয়া আদি, মারজাহান আক্তার তানিয়া, সুমাইয়া খাতুন, নুসরাত জাহান, ইসমা খাতুন, আতকিয়া আঞ্জুম, রুমা আক্তার রিয়া। পরে শিবিরের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় খালেদা জিয়া হলের বিতর্ক টিমের অর্জিত ট্রফি উপাচার্যের মাধ্যমে হল প্রাধ্যক্ষের কাছে হস্তান্তর করে ছাত্রীরা।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। মেধা অলসতায় থেমে যায়, আর পরিশ্রমী মানুষই এগিয়ে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে লক্ষ্য নির্ধারণ, অধ্যবসায় ও ধৈর্য প্রয়োজন। ভাগ্যের উপর নির্ভর না করে নিজের শ্রমে পথ তৈরি করতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবে যেমন সততা ও পরিশ্রমে স্বৈরাচার পতন ঘটেছে, তেমনি ব্যক্তিজীবনেও সাফল্যের জন্য সংগ্রামী হতে হবে।”
প্রিন্ট করুন









Discussion about this post