Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ইবিতে শিক্ষিকাকে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 4 March, 2026.
in প্রধান খবর, শিক্ষা
Reading Time: 1 min read
0
ইবিতে শিক্ষিকাকে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

​ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে গলা কেটে হত্যা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক কর্মচারী।

অভিযুক্ত কর্মচারীর নাম ফজলুর রহমান। শিক্ষিকাকে হত্যার পর তিনি নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

​বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এই নৃশংস ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে সমাজকল্যাণ বিভাগের নিজ কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান আকস্মিকভাবে তার কক্ষে প্রবেশ করেন এবং ধারালো ছুরি দিয়ে শিক্ষিকার গলায় আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। কক্ষের ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ফজলুর রহমান নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

​খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিকেল ৫টার দিকে উভয়কে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

​কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিক্ষিকার মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামলাকারী কর্মচারী ফজলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​এই নজিরবিহীন হত্যাকাণ্ডের খবরে পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ শিক্ষার্থীরা এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। ইবি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে ওই কর্মচারী এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা এখনো পরিষ্কার নয়।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ আগরওয়ালা

Next Post

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতা বহাল রাখার দাবিতে মানববন্ধন

Related Posts

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

Next Post
ঝিনাইদহে খুচরা সার বিক্রেতা বহাল রাখার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতা বহাল রাখার দাবিতে মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist