মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার (১৫জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে আনন্দিত শতবর্ষী সামছদ্দি বিশ্বাস।
নবগঠিত বারাদি ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড পাটকেলপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় বৃদ্ধো সামছদ্দি বিশ্বাস (১০৩)-কে। এ সময় ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইলে কাঁপা কাঁপা গলায় বলেন, ‘খুব ভালো লেগেছে, জীবনে প্রথম এরকম ভোট দিলাম। ভোট দিতেও কোনও সমস্যা হয়নি’।
নিজের নাতিছেলের সঙ্গে এসেছেন কেন্দ্রে। এই বয়সেও নিজের ওয়ার্ড ও ইউনিয়নে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতেই এসেছেন। ভোট প্রয়োগের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ থাকায় কোনও বাধা-বিঘ্ন ছাড়াই মেশিনে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এই প্রথম ৬৩ কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। মেহেরপুর সদর উপজেলার একটি পৌরসভা ও চার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৮৮।
আর//দৈনিক দেশতথ্য//১৫ জুন-২০২২//
প্রিন্ট করুন










Discussion about this post