Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ইয়ুথ ডেলিগেশনে ভারত  যাচ্ছেন সিলেটের ১০ জন

সাইফুল by সাইফুল
Saturday, 24 February, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ইয়ুথ ডেলিগেশনে ভারত  যাচ্ছেন সিলেটের ১০ জন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস: ভারত সরকারের ব্যবস্থাপনায় বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্য হয়ে আট দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের একশ তরুণ-তরুণী। প্রতি বছর তিনটি ধাপে বিভিন্ন বাছাই প্রক্রিয়া শেষে প্রায় লক্ষাধিক প্রতিযোগীদের থেকে সেরা একশজনকে বাছাই করে ইন্ডিয়ান হাইকমিশন ঢাকা।আগামী ২৫ ফেব্রুয়ারি তারা ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন, ফিরবেন ৪ মার্চ।

বিওয়াইডি-২০২৩’র এই কর্মসূচির আওতায় আটদিনের সফরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ এবং দিল্লি ও মুম্বাইয়ের অসংখ্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের কথা রয়েছে।এবার সিলেট বিভাগ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মোট দশজন।তারা হলেন রিফাত আরা রিফা, দেবজ্যোতি চৌধুরী, স্বপ্নীলা চৌধুরী, অসীম শর্মা, মোস্তাফিজুর রহমান রাহাত, জয়িতা বণিক, শিমন তালাং, শুভ ধর, অনিক সিনহা এবং অনন্যা শুভ্রা তৃষা।রিফাত আরা রিফা: পরামর্শক অটিজম ও অটিজম ব্যবস্থাপনা এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(ইউএসএ)। বোর্ড অব ডিরেক্টরস চিল্ড্রেন অব দ্য ওয়ার্ল্ড কো-অপ (ইউএসএ) এবং স্বত্বাধিকারী রিফাত সোশ্যাল স্টুডিও। 

তাছাড়াও তিনি বাংলাদেশ বেতার সিলেটের অনুষ্ঠান ঘোষক ও আরজে।দেবজ্যোতি চৌধুরী: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড। ভিজিটিং লেকচারার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সাবেক প্রভাষক (আইটি), সিলেট সরকারি নার্সিং কলেজ। তাছাড়া তিনি আমেরিকায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ এডুকেশনাল ও সাইন্টিফিক কম্পিউটিং সোসাইটির ACM (Association for Computing Machinery) একজন সদস্য। এছাড়াও তিনি নানান সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং আইসিটি বিষয়ক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, গবেষণা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত।স্বপ্নীলা চৌধুরী: প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত রবীন্দ্র ও নজরুল সংগীতশিল্পী। পিছিয়ে পড়া সনাতনী সম্প্রদায় নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সনাতন’ এর কর্মী। তাছাড়া তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উইং ‘শিক্ষক ঐক্য পরিষদ’ এর একজন সদস্য।অসীম শর্মা: রন্ধন শিল্পী। সেরা রাঁধুনি ১৪২৭ এর সেরা ১০ এর একজন। প্রাক্তন ছাত্র, ব্যবসায় প্রশাসন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট এবং সদস্য, দর্পণ থিয়েটার সিলেট।মোস্তাফিজুর রহমান রাহাত: ইয়াং প্রফেশনাল হিসেবে কাজ করছেন ফিউচার অব ওয়ার্ক টিম, এটুআই (a2i), আইসিটি মন্ত্রণালয়ে। পড়াশোনা করেছে নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 

তিনি এর আগে ফিলিপাইনে ইউনেস্কো আয়োজিত কালচারাল হেরিটেজ কনফারেন্স ও ইন্টারন্যাশনাল ফিল্ড স্কুলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।জয়িতা বণিক: শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগ, এমসি কলেজ, সিলেট এবং নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক নৃত্যশৈলী, সিলেট।শিমন তালাং: সাবেক খেলাধুলা বিষয়ক সম্পাদক, খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ), প্রথম বাংলাদেশি খাসিয়া হিসেবে BYD নির্বাচিত এবং প্রাক্তন শিক্ষার্থী, এমসি কলেজ, সমাজবিজ্ঞান বিভাগ।শুভ ধর: যুগ্ম সাধারণ সম্পাদক, সাস্ট সাহিত্য সংসদ। শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।অনিক সিনহা: গবেষণা সহযোগী ও স্নাতকোত্তর শিক্ষার্থী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাবেক সহ-সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি।অনন্যা শুভ্রা তৃষা: শিক্ষার্থী, বিএসসি ইন কম্পিউটার সাইন্স, ব্র্যাক ইউনিভার্সিটি। 

কোন্টানাইট বাংলাদেশ, হিউম্যান সেন্টারর্ড ডাটা ও কম্পিউটিং বিষয়ে রিসার্চের সঙ্গে যুক্ত এবং প্রাক্তন শিক্ষার্থী, ছায়ানট রবীন্দ্র সংগীত সূচনা।গত ২১ ফেব্রুয়ারি সকালে ভারতীয় হাইকমিশন ঢাকার আমন্ত্রণে ঢাকায় অবস্থিত হাইকমিশিনে একশজন ডেলিগেটসদের নিয়ে ফ্লাগ অফ ইভেন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।বিওয়াইডি’র আওতায় বাংলাদেশ থেকে প্রতি বছর ১০০ জন তরুণ প্রতিনিধি নির্বাচন করা হয়।

 এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, সাংবাদিক, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার তরুণ-তরুণীরা থাকেন। মূলত ভারত-বাংলাদেশের মধ্যকার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস সংক্রান্ত তথ্য আদান-প্রদান এই কর্মসূচির মূল লক্ষ্য। ভারত সরকারের অর্থায়নে ১০০ জন ইয়ুথ ডেলিগেট হিসেবে প্রতিবছর দেশটি ভ্রমণের সুযোগ পান।২০১২ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ইচ্ছায় শুরু হয় ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া’ কর্মসূচি। এর পর থেকে প্রতিবছর বাংলাদেশ থেকে বিভিন্ন অঙ্গনের ১০০ জন তরুণ-তরুণীকে নিয়ে সফরের আয়োজন করে দেশটির হাইকমিশন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ ফেব্রুয়ারী ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেটের পর্যটন শিল্প বিকাশে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

Next Post

গোয়াইনঘাটে আবার ও পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

Related Posts

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ
স্থানীয় খবর

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
স্থানীয় খবর

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
স্থানীয় খবর

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Next Post
গোয়াইনঘাটে আবার ও পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

গোয়াইনঘাটে আবার ও পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist