Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 8 September, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নোয়াখালী প্রতিনিধি
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর নোয়াখালী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন আয়ুবপুর ও সাহাপুর গ্রামের তিনটি কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এ রাস্তাগুলোতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়ুবপুর ও সাহাপুরের মূল রাস্তা এবং শাখা দুটি কাঁচা রাস্তা দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমাজসেবক আকবর হোসেন জাবেদ, বিএনপি নেতা মো. সাহাব উদ্দিন, পাথরঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ’সহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, নোয়াখালী পৌরসভা প্রতিষ্ঠার একশ ঊনচল্লিশ বছর শেষ হয়েছে। গত ৫০ বছর ধরে আয়ুবপুর ও সাহাপুর কাঁচা রাস্তা দিয়ে এই এলাকার মানুষ চলাচল করছে। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদায় চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়ে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ও রোগীদের হাসপাতালে নেওয়াও হয়ে ওঠে কষ্টকর।

দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, প্রথম শ্রেণীর পৌরসভার বাসিন্দা হয়েও এই এলাকার মানুষকে এখনো কাঁচা রাস্তায় কাদামাটি আর পানির মধ্যে চলাচল করতে হয়। এটা লজ্জাজনক। এই রাস্তাগুলো দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীদের নানা সময় র্দুঘটনার কবলে পড়তে হয়। ভারি যানবাহন এলাকায় প্রবেশ করতে পারে না, এতে এলাকার মানুষের জীবন-মান এখনো অবহেলিত। দ্রুত রাস্তাগুলো নির্মানের উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

স্থানীয় সমাজসেবক আকবর হোসেন জাবেদ অভিযোগ করে বলেন, প্রতিশ্রুতি শুধু কাগজে-কলমে, বাস্তবে কাজ নেই। জনগণের করের টাকায় উন্নয়ন হলেও আমরা বঞ্চিত। বিগত বছরগুলোতে আমাদের মৌলিক অধিকার এই রাস্তাগুলো নির্মাণে কোন উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের এই এলাকার মানুষের জীবন-মান উয়ন্ননের কথা বিবেচনায় রেখে দ্রুত আয়ুবপুর ও সাহাপুর মূল রাস্তা’সহ শাখা দুটি রাস্তা যেন নির্মাণের ব্যবস্তা করা হয়, আমরা প্রশাসনের কাছে এই দাবিই জানাচ্ছি।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা বলেন, অবিলম্বে তিনটি রাস্তা নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মৌলভীবাজার পৌর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল ২০ সেপ্টেম্বর

Next Post

পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

Next Post
পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist