Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

উন্নয়নের সকল ক্ষেত্রে নারীদের রয়েছে সক্রিয় অংশগ্রহণ- ফজিলাতুন নেসা ইন্দিরা

Anwar Patwary by Anwar Patwary
Thursday, 27 January, 2022.
in জাতীয় খবর, প্রধান খবর, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
উন্নয়নের সকল ক্ষেত্রে নারীদের রয়েছে সক্রিয় অংশগ্রহণ- ফজিলাতুন নেসা ইন্দিরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতা বাংলাদেশে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রকৃত পথ প্রদর্শক। তিনি সদ্যস্বাধীন দেশে নারীর কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের চিকিৎসা ও পুনর্বাসন করেন। সেখানে বঙ্গমাতার ছিল অসাধারণ ভূমিকা। বঙ্গমাতা নির্যাতিত নারীদের বিয়ের ব্যবস্থা করে, তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠার মাধ্যমে মর্যাদাসম্পন্ন আলোকিত জীবন দান করেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা ১৯৭২ সালে যে নারী পূনর্বাসন বোর্ড গঠন করেন, সেই নারী পুনর্বাসন বোর্ডই আজকের মহিলা বিষয়ক অধিদপ্তর। এই অধিদপ্তর দেশের সকল উপজেলায় নিজস্ব অফিসের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ, সামাজিক নিরাপত্তা, সচেতন করা ও সুরক্ষা সেবা প্রদান করছে। এর ফলে নারীরা অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতায়িত হচ্ছে।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আরো বলেন, আজ মহিলা বিষয়ক অধিদপ্তরে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ম্যুরাল এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের টেরকোটার উদ্বোধন করছি। এ অধিদপ্তরে প্রতিদিন অনেক সেবা প্রার্থী আসে। এ প্রজন্মের নারীরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে স্থাপিত জাতির পিতা এবং বঙ্গমাতার ম্যুরালের মাধ্যমে, বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে জাতির পিতা এবং বঙ্গমাতার যে মহান অবদান, তা জানতে পারবে। এর মাধ্যমে নারীরা আত্মপ্রত্যয়ী হয়ে শিক্ষা,চাকুরী, রাজনীতি, ব্যবসা বাণিজ্যসহ উন্নয়নের সকল ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ (বৃহস্পতিবার) ঢাকায় ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এঁর ম্যুরাল এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের টেরাকোটা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
বিশেষ অতিথির বক্তব্যে সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে জাতির পিতার যে অবদান, সেই ঋণ আমরা কখনো শোধ করতে পারবোনা। এই অবদানকে আমাদের গভীর কৃতজ্ঞতায় স্মরণ ও অন্তর দিয়ে অনুধাবন করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ সহ মন্ত্রণালয়, দপ্তরসংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভারতে খোলা বাজারে করোনা টিকা বিক্রির অনুমোদন

Next Post

আফ্রিকার দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে নিহত বেড়ে ৭০

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

Next Post
আফ্রিকার দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে নিহত বেড়ে ৭০

আফ্রিকার দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে নিহত বেড়ে ৭০

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist