Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

উপকূলীয় জলদস্যু নির্মূলে র‍্যাব বদ্ধ পরিকর—-ডিজি র‍্যাব

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 12 December, 2021.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
উপকূলীয় জলদস্যু নির্মূলে র‍্যাব বদ্ধ পরিকর—-ডিজি র‍্যাব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp


উপকূলীয় জলদস্যু নির্মূলে র‍্যাব বদ্ধ পরিকর। জলদস্যু নির্মূলে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে র‍্যাব অঙ্গীকারাবদ্ধ। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেছেন।
অচিরেই গোয়েন্দা নজরদারির মাধ্যমে এ অঞ্চলকে জলদস্যু মুক্ত করব।
এ অঞ্চলের জেলে পরিবার হবে আশঙ্কামুক্ত। মৎস্য লুণ্ঠনকারী কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন “উপকূলীয় জীবন ও জীবিকার নিরাপত্তা” শীর্ষক মতবিনিময় সভার প্রধান অতিথি র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (বিপিএম, পিপিএম)।

বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানে উজ্জীবিত র‍্যাব-৮ এর আয়োজনে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় “উপকূলীয় জীবন ও জীবিকার নিরাপত্তা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের হল রুমে রোববার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন- বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

র‍্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ (বিপিএম, পিএসসি)’র সভাপতিত্বে ও র‍্যাব পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- র‍্যাব ফোর্সেস গোয়েন্দা শাখার পরিচালক মশিউর রহমান, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক।

দুপুর সাড়ে ১২ টার দিকে স্টেডিয়াম মাঠে (জিয়া মাঠ) র‍্যাবের নিজস্ব দুটি হেলিকপ্টার যোগে পাথরঘাটায় পৌঁছান র‍্যাব ফোর্সেস এর অতিরিক্ত আইজিপি মহাপরিচালক, বরিশাল বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি সহ র‍্যাব এর কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তা। এর পরপরই লঞ্চ ঘাটের দিকে রওনা হন। সেখানে প্রধান অতিথি জেলেদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বে পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত “উপকূলীয় জীবন ও জীবিকার নিরাপত্তা” শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে জীবিকার তাগিদে উপকূলীয় জীবন মানের উপরে গুরুত্বপূর্ণ কথা বলেন আয়োজিত মতবিনিময় সভার অতিথিবৃন্দ।

মতবিনিময়ের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- র‍্যাব-৮ এর অধিনায়ক মোহাম্মদ জামিল। মতবিনিময় সভায় নির্যাতনের শিকার জেলে নেছার ও কামালের মা আম্বিয়া বেগম কথা বলেন। এসময় জলদস্যুদের নির্মম নির্যাতনের ইতিহাস বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা আম্বিয়া।

৪ টি স্থায়ী র‍্যাব ক্যাম্প স্থাপন করার কথা থাকলেও না দেওয়ায় দুঃখ প্রকাশ করে র‍্যাব ক্যাম্প স্থাপনের দাবী জানান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

স্থানীয় এক ব্যবসায়ী গোলাম কিবরিয়া পিয়ার বলেন- মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারন একমাত্র এই মাদকের ভয়াল থাবায় গোটা সমাজ ধ্বংসের পথে।

বরগুনা থেকে আগত বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার বলেন- আমরা সকলেই র‍্যাবের শক্তি জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে আলোচনা করেছি। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে কঠোর অবস্থানে থাকতে হবে এবং সেই সাথে সাধুবেসী লোক দেখতে চায়না দেশ বলেও মন্তব্য করেন তিনি।

বরগুনা জেলা প্রশাসক বলেন- এ জেলার মৎস্য আহরণকারীদের মধ্যে অনেকেই বিভিন্ন ঝড়ের কবলে পড়ে সাগরেই মৃত্যুবরণ করেন। তবে তাদের লাশ খুঁজে না পাওয়ায় আমরা তাকে মৃত ঘোষণা করতে পারিনা। তাই কাগজ-কলমে সরকারি কোনো সুবিধা তাদের পরিবার পায়না। এদের জন্য এমন একটি সুযোগ সুবিধা করা উচিত, যাতে করে এদের সরকারি সকল সুবিধা প্রদান করা যায়।

পুলিশ সুপার নৌ পুলিশের সক্ষমতা বাড়াতে জোড়দার করতে সুপারিশ করেন। উপকূলীয় জীবন ও জীবিকার নিরাপত্তা শীর্ষক মতবিনিময় সভায় র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে ৮ জেলে পরিবারের মাঝে ১লাখ ৭০ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে- নিহত জেলে মুসা মিয়ার স্ত্রী মোসাম্মৎ তাঁজিনুর বেগমকে ১ লক্ষ ও বাবুল ফকির, কামাল, জামাল, হেলাল উদ্দিন, সেলিম সরদার, সাইফুল ইসলাম, লোকমান খানকে ১০ হাজার টাকা করে প্রদান করেন।

Tags: র‍্যাব মহাপরিচালকের বক্তব্য
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জামালপুরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Next Post

অটোর চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
জাতীয় খবর

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
অটোর চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

অটোর চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist