Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

উপহারের ট্যাব ফেরত না দেওয়ায় শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দিল শিক্ষক

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 15 May, 2023.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
উপহারের ট্যাব ফেরত না দেওয়ায় শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দিল শিক্ষক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া ট্যাব স্কুলে ফেরত না দেওয়ায় শিক্ষার্থীদের টিসি দেওয়ার হুমকি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে।

উপজেলার রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী পরিচালক রওশন আলী পান্না’ ও সহকারী শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে এ অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

জানা যায়, গত সোমবার (৮মে) পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ক্রয়কৃত ট্যাব হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে
মেলান্দহে ৪১টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। সেদিন রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৬জন শিক্ষার্থীর মাঝেও ট্যাব বিতরণ করা হয়। বিতরণের পর থেকেই উপজেলার রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী পরিচালক রওশন আলী পান্না’ ও সহকারী শিক্ষক মাসুদ রানা শিক্ষার্থীদের নিকট থেকে ট্যাব ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করে আসছেন।

রবিবার (১৪মে) দুপুরে ট্যাব স্কুলে ফিরিয়ে দেওয়ার জন্য বাড়িতে পাঠিয়েদেন ওই ছয় শিক্ষার্থীকে। তারা বাড়িতে না গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মৌখিক অভিযোগ দেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের নিকট থেকে ট্যাব ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে। ট্যাব ফিরিয়ে না দিলে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। আজ ক্লাস চলাকালীন সময়ে বই ও ব্যাগ রেখে দিয়ে আমাদের ট্যাবের জন্য বের করে দিয়েছে পরিচালক রওশন আলী পান্না স্যার ও সহকারী শিক্ষক মাসুদ রানা স্যার।
তারা উপজেলা মাধ্যমিক ও ইউএনও অফিসে মৌখিক অভিযোগ দিয়ে বাড়িতে চলে যান।

এ প্রসঙ্গে অভিযুক্ত রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী পরিচালক রওশন আলী পান্না’র সাথে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ট্যাবগুলো আসলে ওদের জন্য না।
স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে ট্যাবগুলো এই স্কুলের জন্য উপহার হিসেবে দিয়েছে। ওদের নাম অন্য একটি স্কুলে রেজিষ্ট্রেশন করা। এ স্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত অনুমোদন আছে। আপনারা খোজ নিয়ে দেখেন। ওরা একদিনের জন্য ব্যবহার করতে পরিচালকের নিকট থেকে ট্যাব নিয়েছিল। সাতদিন পার হলেও ট্যাব দেয়নি বলে ওদের ফেরত আনতে বলা হয়েছে।

সহকারী শিক্ষক মাসুদ রানা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিদ্যালয় ৮ম শ্রেণী পর্যন্ত অনুমোদন আছে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ায় পাশের একটি স্কুল থেকে। ট্যাব শিক্ষার্থীরা স্কুলে রেখে নাকি বাসায় রেখে ব্যবহার করবে এর সঠিক নিয়ম জেনে বলতে হবে।

মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল আলম বলেন,
এই ট্যাব শিক্ষার্থীদের নামে রেজিষ্ট্রেশন করা।তারা ব্যতিত অন্য কারও ব্যবহারের সুযোগ নেই।
শিক্ষার্থীরা অভিযোগ নিয়ে এসেছিল। তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা স্বপ্না আক্তার বলেন, এই ট্যাব যেই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে শুধু তারাই ব্যবহার করতে পারবে।অন্য কারও ব্যবহারের সুযোগ নেই। রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঘটনা শুনে শিক্ষকদের বুঝিয়ে বলা হয়েছে। বুঝে শুনে একটা মীমাংসা করতে হবে।
সাংবাদিকদের এ ঘটনার সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন তিনি।

ওই স্কুলের প্রতিষ্ঠাতা দিদার পাশা বলেন, আমিতো ঢাকা, না জেনে আসলে কি বলি বিষয়টা সত্য না মিথ্যা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, এটা এরকম হবে কেনো এ বিষয়টা নিয়ে আমি এই শিক্ষকের সাথে কথা বলবো। প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: স্কুল থেকে বের করে দিল শিক্ষক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রামে দ্রুত গ্যাস সরবরাহের আশ্বাস

Next Post

বাংলা পানের চাষ প্রায় বিলুপ্তির পথে!

Related Posts

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন
শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষা

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

Next Post
বাংলা পানের চাষ প্রায় বিলুপ্তির পথে!

বাংলা পানের চাষ প্রায় বিলুপ্তির পথে!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist