এসএম জামাল, কুষ্টিয়া অফিস : কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল।
এসময় পুরষ্কার বিতরণ করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ সোহেল রানা মানিক এবং অধ্যক্ষ দিলরুবা পারভীন।
এসময় তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল বলেন,
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকশিত করতে এবং চিন্তাভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, এডুকেয়ার সবসময়ই চেষ্টা করে একটি প্রগতিশীল ও আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ তৈরির, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে গড়ে তুলবে একজন আদর্শ মানুষ হিসেবে। আমরা বিশ্বাস করি, আলোকিত একজন মানুষই পারে গর্বিত আগামী গড়ে তুলতে পারে।
এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা পারফর্মারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, প্রতিভা অনুসন্ধান এবং সহশিক্ষা কার্যক্রমে আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হয়।
প্রিন্ট করুন








Discussion about this post