Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 10 November, 2026.
in বিনোদন
Reading Time: 1 min read
0
এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বিনোদন ডেস্ক

মাথায় ঝলমলে মুকুট, সামনে আলোকোজ্জ্বল মঞ্চ আর সারা বিশ্বের কোটি মানুষের নজর। মিস ইউনিভার্স হওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে স্বপ্নের মতো। তবে এর সঙ্গে জড়িয়ে আছে বড় দায়িত্ব, নিয়মিত ভ্রমণ, গণমাধ্যমের সামনে উপস্থিতি এবং নানা সামাজিক কর্মকাণ্ড। সঙ্গে রয়েছে মোটা অঙ্কের অর্থ, নিউইয়র্কে থাকার ব্যবস্থা, ব্যক্তিগত স্টাইলিস্টসহ নানা সুযোগ-সুবিধা। অবশ্য সবচেয়ে দামি যে জিনিসটি, সেই মুকুটটি কিন্তু শেষ পর্যন্ত নিজের করে রাখা যায় না।

মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি এবার মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। সম্প্রতি মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতে এই সুযোগ নিশ্চিত করেছেন তিনি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয় বসবে প্রতিযোগিতাটির ৭৫তম আসর। কিন্তু শেষ পর্যন্ত যদি তিনিই জিতে যান, তাহলে কী অপেক্ষা করছে তার জন্য? শুধু মুকুট আর পরিচিতিই নয়, মিস ইউনিভার্সের খেতাবের সঙ্গে জড়িয়ে আছে কোটি টাকার সুযোগ সুবিধার প্যাকেজ।

মিস ইউনিভার্স কর্তৃপক্ষ পুরস্কারের আনুষ্ঠানিক আর্থিক হিসাব প্রকাশ করে না। তবে গত বছরের প্রতিযোগিতার পুরস্কার প্যাকেজ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে বেশ কিছু তথ্য উঠে এসেছে। গত বছরের নভেম্বরে মিস ইউনিভার্সের মুকুট জেতেন মেক্সিকোর ফাতিমা বশ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন আড়াই লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকার বেশি। এর বাইরে মাসে ৫০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৬১ লাখ টাকার ভাতাও পাওয়ার কথা রয়েছে তার।

তবে এই মাসিক অর্থকে সরাসরি বেতন ভাবলে ভুল হবে। মিস ইউনিভার্স কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, বিশ্বজুড়ে শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিক তহবিলের পাশাপাশি মাসিক অর্থ দেয়া হয়। ভ্রমণ, সাক্ষাৎকার ও বিভিন্ন প্রকল্পের খরচ মেটাতেই মূলত এই অর্থ বরাদ্দ করা হয়।

অর্থের পাশাপাশি মিস ইউনিভার্স বিজয়ীকে এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। গত বছরের পুরস্কার প্যাকেজের বিবরণে ছিল ভ্রমণের সম্পূর্ণ আয়োজন, ব্যক্তিগত স্টাইলিস্ট, চুল ও মেকআপ বিশেষজ্ঞ এবং সৌন্দর্য ও স্বাস্থ্যসেবা। বছরের বেশির ভাগ সময় যাকে বিমানে বিমানে ঘুরতে হবে, ক্যামেরার সামনে দাঁড়াতে হবে এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হবে, তার জন্য এসব সুবিধা বিলাসিতা নয়, বরং কাজেরই অংশ।

মিস ইউনিভার্স বিজয়ীর সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ নিঃসন্দেহে তার মাথার মুকুট। তবে সেটি আজীবনের সম্পত্তি হয়ে যায় না। গত বছরের বিজয়ী ফাতিমা বশের মাথায় উঠেছিল ‘লুমিয়ের দে লা ইনফিনি’ নামের একটি মুকুট। গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান জুয়েলমারের তৈরি এই মুকুটের আনুমানিক মূল্য ৫০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ কোটি টাকা।

তবে বিজয়ী পুরো বছর বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনে মুকুটটি পরার সুযোগ পান। পরের বছর নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেয়ার মধ্য দিয়ে শেষ হয় তার রাজত্ব। অর্থাৎ এত দামি মুকুট মাথায় উঠলেও সেটি ব্যাংকের লকারে নিয়ে যাওয়ার সুযোগ নেই। মিস ইউনিভার্সের এক বছরের দায়িত্ব শেষ হওয়ার পরও অনেক বিজয়ীর সামনে খুলে যায় নতুন সম্ভাবনার দরজা। আন্তর্জাতিক পরিচিতি কাজে লাগিয়ে তারা যুক্ত হন বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, টেলিভিশন ও চলচ্চিত্রে। অবশ্য সামিরা খান মাহি আগে থেকেই মডেলিং ও অভিনয়জগতের পরিচিত মুখ।

শুধু আন্তর্জাতিক মঞ্চের বিজয়ীরাই নন, জাতীয় পর্যায়ের সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীদের জন্যও থাকে বড় পুরস্কার প্যাকেজ। যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিস ইউএসএ বিজয়ী জাস্টাস কেলি পেয়েছেন ৬ লাখ ৮৫ হাজার ডলারের বেশি মূল্যের পুরস্কার প্যাকেজ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৪ কোটি টাকা। এর মধ্যে রয়েছে দেড় লাখ ডলারের বেতন, একটি রেঞ্জ রোভার গাড়ি, মায়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য পোশাক। ৩১ বছর বয়সী কেলি প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই খেতাব জিতেছেন। প্রতিযোগিতার নিয়ম পরিবর্তনের ফলে বিবাহিত নারী ও মায়েদের অংশ নেয়ার সুযোগ তৈরি হয়েছিল।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে লড়তে যাচ্ছেন সামিরা খান মাহি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। অনুষ্ঠানে অভিনেত্রী তমা মির্জাও উপস্থিত ছিলেন। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন।

এবার মাহির সামনে নতুন চ্যালেঞ্জ। পুয়ের্তো রিকোর মঞ্চে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে মুকুট জিতলে তার জন্য অপেক্ষা করবে আন্তর্জাতিক পরিচিতি, আর্থিক পুরস্কার, এক বছরের নানা সুযোগ সুবিধা এবং বিনোদনজগতে নতুন সম্ভাবনা। তবে আপাতত পাঁচ মিলিয়ন ডলারের মুকুটের মালিক হওয়ার স্বপ্ন দেখার আগে তাকে পার হতে হবে বিশ্বমঞ্চের কঠিন প্রতিযোগিতা। আর জিতলে মুকুটটি নিজের না হলেও এক বছরের জন্য বিশ্বসুন্দরীর রাজত্ব তো থাকছেই।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

Next Post

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

Related Posts

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
বিনোদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
বিনোদন

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি
বিনোদন

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

Next Post
৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist