Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

‘এমন যুবলীগ চাই, যে যুবলীগ ভূমিমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে’

সাইফুল by সাইফুল
Thursday, 31 August, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
‘এমন যুবলীগ চাই, যে যুবলীগ ভূমিমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে যখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। ঠিক তখনই স্বাধীনতা বিরোধীরা আবারও চক্রান্ত শুরু করেছে। ষড়যন্ত্র হচ্ছে এবং হবেই। কেননা ওরাই আমার নেত্রীকে ২৯ বার হত্যা করার চেষ্টা করেছেন।’

বৃহস্পতিবার (৩১আগস্ট) সকালে উপজেলার এইচটি কনভেনশন হল চত্বরে কর্ণফুলী উপজেলা যুব লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের অংশ হিসেবে ‘শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিদারুল ইসলাম চৌধুরী বলেন, ‘৭১ সালে যারা পরাজিত শক্তি তারাই দেশে বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছেন। বিএনপি জামায়াতের এ চক্রান্ত কখনো সফল হবে না। সামনে জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে, সে ষড়যন্ত্র শুরু করেছে। যুবলীগের সকল নেতাকর্মীদের এসব চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। প্রতিরোধ গড়ে তোলতে হবে। যারা বাসে আগুন ও পেট্রোল বোমা মেরে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতিহত করতে হবে। সেই ১৫ আগষ্ট কালো রাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সবাইকে হত্যা করে ক্ষমতায় এসেছিলেন ৭১ এর পরাজিত শক্তি। এসব স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন বিএনপি জামায়াত চক্র। এসব স্বাধীনতা বিরোধীদের ধিক্কার জানাই।’

তিনি বলেন, ‘অনেকেই বলেছিলেন করোনাকালীন সময়ে রাস্তা ঘাটে লাশ পড়ে থাকবে। কিন্তু কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বে চট্টগ্রাম যুবলীগ করোনাকালীন সময়েও মাঠে ছিলেন। করোনার কঠিন সময় মোকাবিলা করেছিলাম। তখন সুদি ড. ইউনূস কোথা ছিলেন? আজকে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। গ্রামীণ ব্যাংকের সুদ দিতে না পারলে যারা নির্যাতন করেছেন, তারাই আবার দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন।’

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আরও বলেন,‘কর্ণফুলীতে যদি জামায়াত বিএনপি বিশৃঙ্খলা করতে চায়, কর্ণফুলী যুবলীগের নেতাকর্মীদের তা প্রতিরোধ গড়ে তুলতে হবে। কর্ণফুলী-আনোয়ারার অভিভাবক, কর্ণফুলী উপজেলার প্রতিষ্ঠাতা মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন রাখতে হবে। কমিটি নিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। ঝিমিয়ে পড়লে হবে না।’

চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি বলেন, ‘চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা হয়েছে ৫ মাসও হয়নি। কিন্তু নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ রকম হলে সাংগঠনিকভাবে কমিটি ভেঙে দেওয়া হবে। সে ক্ষমতা আমাদের রয়েছে। কেন্দ্র থেকে কক্সবাজার যুবলীগের কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। এসব বিষয় মাথায় রাখবেন। কর্ণফুলী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক রয়েছেন। তাঁদের সাথে বসে সমাধান করবেন। আমরা নিজেদের মধ্যে দ্বন্ধ ও কোন্দল দেখতে চাই না। ঐক্যবদ্ধ যুবলীগ চাই। এমন যুবলীগ চাই যে যুবলীগ আগামীতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। তৃণমূল যদি সংগঠিত হতে না পারে উপজেলা সংগঠিত হতে পারে না। উপজেলা যদি সংগঠিকত হতে না পারে, দক্ষিণ জেলা সংগঠিত হতে পারবে না। সুতরাং দক্ষিণ জেলা যদি সংগঠিত হতে না পারে কেন্দ্র শক্তিশালী হতে পারবে না।’

কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক ও যুগ্ম সম্পাদক তারেক হাসান জুয়েলের সঞ্চালনা এবং ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর।

এতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি মো. তৌহিদুল আলম। উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ শহীদ, ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয়,ওয়াজ উদ্দিন আজাদ, দেবরাজ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন রিটন, অর্থ সম্পাদক নেজাম উদ্দিন ছাড়াও অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কর্ণফুলী উপজেলা যুবলীগ অসহায়, দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ আগষ্ট ২০২৩

Tags: ভূমি মন্ত্রী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

Next Post

রাজশাহীর মিষ্টি পানের জিআই নিবন্ধন চেয়ে আবেদন

Related Posts

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ
স্থানীয় খবর

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন
স্থানীয় খবর

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

Next Post
রাজশাহীর মিষ্টি পানের জিআই নিবন্ধন চেয়ে আবেদন

রাজশাহীর মিষ্টি পানের জিআই নিবন্ধন চেয়ে আবেদন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist