হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের দাদার তৈরি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে টিনশেড ঘরের ৮টি রুম ছাই হয়ে যায়। এ সময় ঐ ঘরে থাকা কেয়ারটেকার পরিবারের একজন শিশু আহতসহ আসবাবপত্র ভস্মীভূত ও গবাদিপশু দগ্ধ হয়ে মারা যায়।খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকা নুসরাত তাবাসসুমদের বর্তমানে বসবাস করা তিনতলা ভবনের কোন ক্ষতি হয়নি। ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে দ্রুত গ্রামের বাড়িতে ছুটে আসেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি জানান,বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যা দেখলাম ও জানলাম,আমার ধারণা,পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।আমার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই।ঘটনাকে তিনি রাজনৈতিক নাশকতা বলে মনে করছেন।
নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম টম বলেন,আমরা রাতের খাবার খেয়ে বসে গল্প করছিলাম। এর মধ্যে বিকট শব্দে আমাদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার বিষয়টি জানতে পারি। আগে আমরা ওই বাড়িতেই থাকতাম। এটি আমাদের পৈতৃক বাড়ি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।
ঘটনাটি নিশ্চিত করে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, সংসদ সদস্যের বাড়িতে আগুনের খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পেট্রোল বোমা হামলার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য,পুলিশের একটি উচ্চ পর্যায়ের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post