Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

এশিয়া কাপে অনিশ্চিত সাকিব!

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Thursday, 11 August, 2022.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
এশিয়া কাপে অনিশ্চিত সাকিব!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারানোর পরই শোনা যাচ্ছিল, আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের কান্ডারি হতে পারেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি কিছু না বললেও তাদের তরফেও এমন ইঙ্গিত মিলছিল। তবে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি। এখন এমনও গুঞ্জন রয়েছে, এশিয়া কাপে সাকিবকে বাদ দিয়েই দল ঘোষণার পথে হাঁটতে পারে বিসিবি!

আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণার বর্ধিত সময়ের শেষ দিন আজ (বৃহস্পতিবার)। কিন্তু যতটুকু আভাস পাওয়া যাচ্ছে, হয়তো আজ দল ঘোষণা না-ও হতে পারে। লাগতে পারে আরও কয়েক দিন। জানা যাচ্ছে, সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত ঝুলে থাকায় থমকে আছে এশিয়া কাপের জন্য দল ঘোষণাও।

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতা কিংবা এশিয়া কাপের স্কোয়াড সব ছাপিয়ে আলোচনায় এখন সাকিব আল হাসান। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করেই বিপাকে পড়েছেন তিনি। গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিজের সিদ্ধান্তে এখনো অটল সাকিব। অন্যদিকে, কঠোর অবস্থানে বিসিবিও। জানা গেছে, এরই মধ্যে বিসিবির তরফে সাকিবকে জানিয়ে দেয়া হয়েছে, বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল না করলে এশিয়া কাপে খেলা হবে না তার।

এর আগেও অনেক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব। তবে এখন বিতর্কটা হচ্ছে মূলত অন্য কারণে। কারণ বেটউইনার নিউজ হচ্ছে বেটউইনার ডট কমের অঙ্গপ্রতিষ্ঠান, যা অনলাইনে জুয়া খেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সাকিবের চুক্তিটি একটি স্পোর্টস নিউজ পোর্টালের হলেও এর সম্পৃক্ততা রয়েছে স্পোর্টস বেটিং কম্পানি বেটউইনারের সঙ্গে। এখানেই বিসিবির আপত্তি। বাংলাদেশের আইনে জুয়া নিষিদ্ধ। তাই এ জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা আছে, এমন কিছুর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াকে নীতিবিরুদ্ধ মনে করছে বিসিবি।

শোনা যাচ্ছে, সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্যই এখনো ঘোষণা করা হচ্ছে না এশিয়া কাপের স্কোয়াড। সময় সংবাদ জানতে পেরেছে আজ (বৃহস্পতিবার) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে নীতিনির্ধারক কয়েকজন বোর্ড পরিচালকের গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা রয়েছে। যেখানে সাকিবের ব্যাপারে আলোচনা হতে পারে। এ ছাড়া দিন দুয়েকের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে মিস্টার সেভেন্টিফাইভের। তার সঙ্গে সরাসরি কথা বলতে চায় বোর্ড।

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পাশাপাশি নির্বাচন করা হবে নতুন অধিনায়কও। সেটিই এখন বড় মাথাব্যথা বিসিবির জন্য। কারণ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যর্থতার পর মাহমুদউল্লাহ নেতৃত্ব হারানোর পর নতুন অধিনায়ক হিসেবে সাকিবের নামই শোনা যাচ্ছিল। যদিও টাইগার অলরাউন্ডার জিম্বাবুয়ে সফরে ছুটিতে থাকায় টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেয়া হয় উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে। এদিকে, ইনজুরিতে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সোহান।

বিসিবি সূত্রে ইঙ্গিত মিলছিল, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অন্তত দুই বছরের জন্য সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব দেয়া হতে পারে সাকিবকে। যেটা গত ৪ আগস্ট বোর্ড মিটিংয়ের পরই ঘোষণা করার কথা ছিল। কিন্তু বেটউইনারের সঙ্গে সাকিবের চুক্তি সব ভেস্তে দিয়েছে। তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া হবে, তা নিয়ে সন্দিহান খোদ বোর্ডও।

জা/দেশতথ্য//১১-০৮-২০২২//০৩.৪৩ পিএম

Tags: এশিয়া কাপে অনিশ্চিত সাকিব!
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সুন্দরগঞ্জ শিক্ষা কর্মকর্তার অনিয়ম ও দূর্নীতি

Next Post

মৌলভীবাজারে করোনা প্রতিরোধে মতবিনিময়

Related Posts

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা
খেলাধুলা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
খেলাধুলা

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

Next Post
মৌলভীবাজারে করোনা প্রতিরোধে মতবিনিময়

মৌলভীবাজারে করোনা প্রতিরোধে মতবিনিময়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist