Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

এশিয়া গেমস হকিতে ফাইনালে বাংলাদেশ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 14 May, 2022.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
এশিয়া গেমস হকিতে ফাইনালে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্পোর্টস ডেস্ক:

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (১৪ মে) ব্যাংককে অনুষ্ঠিত সেমিফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা দুটি টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ।

আগামী রোববার শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে শিরোপার জন্য লড়বে লাল-সবুজ জার্সিধারীরা। যেখানে তাদের প্রতিপক্ষ ওমান। অপর সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দলটি।

এর আগে গত মার্চে এশিয়ান হকি ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। যেখানে এই ওমানই ছিল প্রতিপক্ষ। ওমানকে হারিয়ে শিরোপাও জেতে বাংলাদেশ। সেই ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ ড্র ছিল ম্যাচ। এরপর টাইব্রেকারে জেতে বাংলাদেশ।

আজ থাইল্যান্ডের সেমিফাইনালে খেলার ১০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বাংলাদেশ। থাইল্যান্ডের রুগনিয়ম চঞ্চল গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপরের গল্প কেবলই বাংলাদেশের।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ২২ মিনিটে রোমান এবং ২৯ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের হয়ে গোল করে আশরাফুল ইসলাম।

তৃতীয় কোয়ার্টারের রুতেই আশরাফুল তার জোড়া গোল পূর্ণ করে বাংলাদেশকে এগিয়ে নেন ৩-১ ব্যবধানে। আর চতুর্থ কোয়ার্টারে মো. রাকিবুলের গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এর আগে গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশ ৩-১ ইন্দোনেশিয়া, ৩-১ শ্রীলংকাকে ও ১-০ ব্যবধানে সিঙ্গাপুরকে হারায়। তাতে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি ১৯তম এশিয়ান গেমসে খেলার সুযোগও নিশ্চিত হয়।

এশিয়ান গেমস হকির এবারের বাছাইপর্বে ৯টি দল অংশ নেয়। তার মধ্যে পুল-‘এ’ তে ছিল ওমান, স্বাগতিক থাইল্যান্ড, হংকং চীন, উজবেকিস্তান ও কাজাখস্তান। আর পুল-‘বি’ তে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

পুল-এ থেকে ওমান ও থাইল্যান্ড আর পুল-বি থেকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সেমিফাইনালে উঠে।

আগামী বছর চীনের হাংজুতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে মোট ১২টি দল অংশ নেবে। তার মধ্যে বাছাইপর্বে সেরা ৬টি দলও যাবে।


দৈনিক দেশতথ্য//এল//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ভারত

Next Post

কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ

Related Posts

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
খেলাধুলা

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলাধুলা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

Next Post
কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ

কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist