সংবাদদাতা-মোঃ ইব্রাহিম খলিল:
কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়ার আইনজীবী এ্যাডভোকেট মো: লিয়াকত আলী আজ ১৩ জুলাই সোমবার মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার জন্ম তারিখ: ১০ই এপ্রিল ১৯৪৯। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা। ১৯৫৬ সাল থেকে কুষ্টিয়া শহরে বসবাস করছেন। তিনি কুষ্টিয়া শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশব্রতী পত্রিকার সম্পাদক ছিলেন। রাষ্ট্র ভাষা আন্দোলনের সংগঠন তমদ্দুন মজলিসের জেলা সভাপতি ছিলেন। কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও লাইফ মেম্বার ছিলেন। কুষ্টিয়া বড় জামে মসজিদের সেক্রেটারি ছিলেন। ফ্রিডম পার্টির কুষ্টিয়া অঞ্চলের সমন্বয়কারী ছিলেন। তার ভাইরা ভাই বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি ইমাম গাজ্জালী এনজিও এর উপদেষ্টা ছিলেন। কুষ্টিয়া জেলার সমবায় সমিতির সভাপতি ছিলেন। এছাড়া তিনি কুষ্টিয়া প্রবীণ ক্লাবের নির্বাহী সদস্য ও দোকান মালিক কল্যান সমিতির উপদেষ্টা ছিলেন। মৃত্যু কালে স্ত্রী, এক কন্যা সন্তান, দুই ভাই সহ অনেক আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে, মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর থেকে ‘সাপ্তাহিক স্বাধীন বাংলা’ নামে মরহুমের সম্পাদনায় একটি পত্রিকা প্রকাশিত হতো। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের শেষে ‘সাপ্তাহিক দর্শক’ নামে একটি পত্রিকা কুষ্টিয়া শহর থেকে প্রকাশিত হতো। যা ১৯৭৫ সালের ১৬ই জুন বন্ধ হয়ে যায়।
আজ বাদ আছর কুষ্টিয়া বড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ পাক তাকে মাফ করে দিন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post