Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ওসমানী হাসপাতালে এমআরআই-সিটিস্ক্যানে ‘সিরিয়াল’ সংকট

সাইফুল by সাইফুল
Wednesday, 13 September, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট এমএজি ওসমানী হাসপাতালে এমআরআই-সিটিস্ক্যানে দিন দিন বাড়ছে সিরিয়ালের ভোগান্তি। গত দুই বছরে প্রায় ৪০ হাজার মানুষকে এমআরআই ও সিটিস্ক্যান সেবা প্রদান করেছে ওসমানী হাসপাতালের রেডিওলজি বিভাগ। তবু রোগীদের চাহিদা কমেনি। সিরিয়াল সংকট শুধুই বাড়ছে। আর বিপুল রোগীর মানুষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন এ বিভাগে কর্মরতরা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এ হাসপাতালের রেডিওলজি বিভাগে এমআরআই মেশিন উদ্বোধন করেন। এরপর থেকে হাসপাতালের এ বিভাগে ভীড় বাড়ে রোগীদের। এ পর্যন্ত বন্যার সময় ১৫/২০দিন ছাড়া আর সব দিনই এ বিভাগের কার্যক্রম চলেছে বলে জানালেন সেখানে কর্মরত অনেকেই। তারা জানান, সপ্তাহের সব দিনই এমআরই ও সিটি স্ক্যান করা হয়। গড়ে প্রায় প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগীর এমআর আই করা হয়। ৫০টি সিটিস্ক্যান করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে,বেসরকারী হাসপাতালে এমআরআই করতে ১২ হাজার টাকা লাগে। আর ওসমানী হাসপাতালে লাগে ৩ হাজার টাকা। ফলে দরিদ্র রোগীরা সেবা নিতেই এ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের প্রায় সব ওয়ার্ড থেকেই এ বিভাগে রোগী পাঠানো হয়। বিশেষ করে নিউরো,অর্থোপেডিক বিভাগের রোগীর সংখ্যা সবচেয়ে বেশী। কারণ মাথায় আঘাত, ব্রেইনের সমস্যা, হাড়ে আঘাতসহ মেডিসিন বিভাগের রোগীদের এখান থেকে বিভিন্ন পরীক্ষা করানো হয়। অধিক সংখ্যক রোগীকে সেবা দেয়ার মতো মেশিন নেই এখানে। জনবলও কম। তাই ইচ্ছে থাকলেও অধিক সংখ্যক রোগীকে তারা সেবা দিতে পারছেন না।
মঙ্গলবার এমআরই করতে আসা আব্দুল গফ্ফার নামের এক রোগী জানালেন, তার বাড়ী দোয়ারা বাজারে। তিনি গত বৃহস্পতিবার ভর্তি হয়েছেন। আজ ( গতকাল) এমআর আই করতে এসেছেন। তিনি সিরিয়াল জটিলতায় নয়, তাঁর রোগ নির্ণয়ে দেরী হওয়ায় এমআরআই দেরীতে হচ্ছে।

শিপ্রা রানী নামের এক মহিলা দিরাই থেকে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জানান, তার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। এ জন্য সিটিস্ক্যান করতে ডাক্তাররা পাঠিয়েছেন। তিনি বলেন, প্রচুর ভীড় , দীর্ঘ লাইন। অনেক ভোগান্তি , তারপরও কম ফি’তে পরীক্ষা করা যায়। তাই এখানে আসা।

শাহনুর নামে এক ব্যক্তি জানালেন,এমআরআই করতে গেলেই সংশ্লিষ্টরা বলেন, সিরিয়াল নিন। দেরী হবে। এ কারণে একজন রোগীকে নিয়ে তো আর আমরা বসে থাকতে পারিনা।

এ প্রসঙ্গে রেডিওলজি মেডিকেল টেকনোলজিস্ট বিএম নাছির উদ্দিন বলেন, একেকটা এমআর করতে ২৫ /৩০ মিনিট লাগে। কোনো কোনো এমআরআই করতে সোয়া দুই ঘন্টা পর্যন্ত সময় লাগে। অনুরূপ জটিল রোগীদের জন্য অনেক সময় সিটিস্ক্যানেও সময় লাগে। অনেক সময় রোগীকে খালি পেটে আসতে হয়। অনেকে না বুঝে ভরা পেটে চলে আসেন। ফলে বিভ্রান্তি ছড়ায়। বিশেষ করে আমরা যখন রোগীদের সিরিয়াল দিতে পারি না, তখন অনেকে বলে এমআরই বন্ধ। মুলত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালরা এ ধরণের বিভ্রান্তি ছড়ায়। তিনি আরও জানান এখানে প্রত্যেকটি স্বাস্থ্যকর্মী দিবারাত্রি সেবা দেন। এখানে কোনো বিরতির সুযোগ নেই। সময়ের চাহিদায় আরও জনবল এবং মেশিনপত্র প্রয়োজন।

Tags: ওসমানী হাসপাতালে এমআরআই-সিটিস্ক্যানে ‘সিরিয়াল’ সংকট
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শীতকালীন সবজি চাষে ব্যস্ত সিলেটের কৃষকরা

Next Post

সিলেটে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
সিলেটে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সিলেটে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist