Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কপিলমুনিতে হিজড়া চন্দনার মৃত্যু

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 26 November, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কপিলমুনিতে হিজড়া চন্দনার মৃত্যু

{"data":{"pictureId":"6fa721ac29ce42dfafc6b6f7734554b7","appversion":"4.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: বাবা-মায়ের সংসারে শৈশব পার করলেও বয়োসন্ধিকালে নিজেকে তৃতীয় লিঙ্গের আবিষ্কারের পর থেকেই ছাড়তে হয় চিরচেনা পৈত্রিক ভিটা। বাবা-মায়ের আদর যত্ন, ভালবাসাও রয়ে যায় অধরা। তৃতীয় লিঙ্গ পরিবারের সদস্য হিসেবে নাম লেখাতে হয় তাকে। এরপর নিবাস হয় তাদেরই কোন পাড়া বা বস্তিতে। এরপর কোন কোন পরিবার তাদের সাথে যোগাযোগ রাখলেও
তা হয় অত্যন্ত সঙ্গোপনে! এ যেন নিয়তির নির্মম পরিহাস। প্রতিজন হিজড়ার জীবনে এটাই নিষ্ঠুর বাস্তবতা। জৈবিক চাহিদা না থাকলেও পেটের তাগিদে সখিদের সাথে নবজাতকের দুয়ারে দুয়ারে নেচে-গেঁয়ে দিন পার করলেও সন্ধ্যায় নীড়ে ফিরে ভর করে একাকিত্ব। কোন রকম বেঁচে থাকতে নি:সঙ্গ জীবনে খানিকটা হলেও ভালবাসার কাঙ্গাল হয়ে ওঠে ওরা। জীবনের বাঁকে কখনো কখনো তাই বিপরীত লীঙ্গ (পুরুষের) প্রতি দূর্বল হতে দেখা যায় কারো কারো। কেউ কেউ জড়িয়ে পড়েন অসম প্রেমে। তবে সংসার করতে দেখা যায়- এমনটা চোখেমেলা ভার।

এমনই এক হতভাগ্য মানব কপিলমুনির গোলাবাটিস্থ আশ্রায়নের বাসিন্দা চন্দনা (২০)। শনিবার (২৩ নভেম্বর) রাতে রহস্যজনক জীবনাবসান হয়েছে তার। সাথিদের সাথে বাজার থেকে বাসায় ফেরার পর আকষ্মিক চলমান জীবনের ছন্দপতন। শুরু হয় বমি। এক পর্যায়ে সঙ্গা হারিয়ে ফেরেনি আর। সাঙ্গ হয় চন্দনার ভবলীলা। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির
পুলিশ তার লাশ উদ্ধারের পর সুরোতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। রোববার লাশ ফিরলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শেষ বারের মত ক্ষত-বিক্ষত চন্দনার নিথর দেহ গ্রামের বাড়ি কয়রার চান্নিরচক এলাকায় পৌছানোর পর স্থানীয় শ্মশানে তার সৎকার সম্পন্ন হয়।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঘুমের ট্যাবলেট বা পয়জন জাতীয় কিছু খেয়ে কিশোর থেকে কিশোরী বনে যাওয়া চন্দনা নিজেকে শেষ মঠিকানায় পৌছায়। তবে কেন? পারিবারিক নি:সঙ্গতা কি তাকে খুব বেশী পীড়া দিচ্ছিল? নাকি অন্তরালে রয়েছে কোন অসম প্রেম! এক সাথে থাকা সাথীরা ইঙ্গিত করলেন তেমন কিছুর।

চন্দনার সাথে কপিলমুনির এক যুবকের ফোনে কথা হতো নিয়মিত। হয়তো চন্দনা তাকে নিয়ে রঙিন স্বপ্নও দেখেছিল। তবে বিপরীত প্রান্তের যুবকের কাছে বিষয়টা ছিল নিছক টাইম পাস! রঙিন স্বপ্নে আকষ্মিক বিচ্ছেদের সুর কানে ভাসতেই প্রায় আড়াই মাস আগে চন্দনা নিজেকে শেষ করে দিতে হারপিক পান করেছিল। যদিও সেবার সাথী (সখিদের) প্রানান্তকর
প্রচেষ্টায় প্রাণে বেঁচে যায় সে। তবে এবার আর শেষ রক্ষা হয়নি তার। চিরতরে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। তবে কে সেই প্রেমিক যুবক? তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জণ। আর শনিবার রাতে বাসায় ফেরার আগে তার সাথে ঠিক কি ঘটেছিল? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আশ্রায়ন পল্লীর বাসিন্দা, একসাথে বসবাসকারী সখিসহ স্থানীয়দের। যদিও ঝামেলা এড়াতে তার পরিবারের পক্ষে কারো প্রতি নেই কোন অভিযোগ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ,আটক ৩

Next Post

গোদাগাড়ীতে তৃতীয় শ্রেণীর সব ছাত্রীকেই পিটুনি, শিক্ষককে শোকজ

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
গোদাগাড়ীতে তৃতীয় শ্রেণীর সব ছাত্রীকেই পিটুনি, শিক্ষককে শোকজ

গোদাগাড়ীতে তৃতীয় শ্রেণীর সব ছাত্রীকেই পিটুনি, শিক্ষককে শোকজ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist