Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কপিলমুনির কপোতাক্ষ কালীবাড়ী ঘাটের বারুণী স্নান আজ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 26 March, 2025.
in সাহিত্য ও সংষ্কৃতি
Reading Time: 1 min read
0
কপিলমুনির কপোতাক্ষ কালীবাড়ী ঘাটের বারুণী স্নান আজ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ নাদীর শাহ্, পাইকগাছা (খুলনা):
আজ ২৭ মার্চ চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিস্থ কপোতাক্ষ নদের কালীবাড়ী ঘাটে অনুষ্ঠিত হবে বারুণীর স্নানোৎসব।
ভোর ৫.২২ মিনিট থেকে শুরু হয়ে এ স্নানোৎসব চলবে সকাল ৯.২৬ মিনিট পর্যন্ত।

প্রায় ৪ শ’ বছর আগে থেকে জনপদের সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে কপোতাক্ষের এই স্থানে বারুণী স্নানোৎসবে মিলিত হন।
তারা বিশ্বাস করেন, এই তিথিতে গঙ্গার জল এইস্থানে প্রবাহিত হয়। আর গঙ্গা জল শাস্ত্রমতে পবিত্র। তাই পুরনো পাপমোচন ও পূণ্যলাভের আশায় তারা গঙ্গা স্নান অর্থাৎ বারুণী স্নান করে থাকেন।

স্থানীয় কপিলেশ্বরী কালী মন্দিরের ভাপ্রাপ্ত সভাপতি চম্ক পাল জানান, এবছর পঞ্জিকামতে মহাবারুণী যোগ নেই তাই মহাবারুণী স্নান, শুধুমাত্র বারুণী স্নান নোৎসব মিলিত হবেন সনাতনীরা। তাছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় শুধুমাত্র ধর্মীয় আচার-আচারণসহ বারুণী স্নানই অনুষ্ঠিত হচ্ছে।

এক সময় বারুণী স্নান উপলক্ষে কপিলমুনিতে মাসব্যাপী অনুষ্ঠিত হতো মহা বারুণী মেলা। তবে গত আওয়ামী লীগ সরকারের শাষনামলে রাজনৈতিক অস্থিরতাসহ নানা সংকট দেখিয়ে বন্ধ রাখা হয় বারুণী মেলা। সেই থেকে সনাতনীদের স্নানোৎসবের মধ্যেই শুধুমাত্র নিহিত রয়েছে বারুণী মেলা।

মেলার ইতিহাস থেকে জানাযায়, প্রায় ৪শ’ বছরেরও বেশি সময় আগে কপিল দেব নামে এক মুনি কপোতাক্ষের সুন্দরবন উপকূলীয় উপজেলার কপিলমুনি কালী মন্দির সংলগ্ন কপোতাক্ষ নদের তীওে বটবৃক্ষ মূলে তপধ্যানে মগ্ন থেকে সিদ্ধিলাভ করেন। তার সিদ্ধিলাভের দিনেই সেই স্মরণাতীত কাল থেকে জনপদের সনাতন ধর্মাবলম্বীরা কালীবাড়ী ঘাটে বারুণী স্নান উৎসব পালন করে আসছেন। কথিত আছে, দ্বাপর যুগে কপিল দেবের এক ভাই জরাসন্ধ ১শ’ নৃপতিকে হত্যা করার উদ্দেশ্যে নরমেধ যজ্ঞ শুরু করেন। এ লক্ষ্যে তিনি হত্যাকান্ড শুরু করলে তার বৈমাত্রেয় ভাই কপিল তাকে প্রশমনে ইশ্বরের সাহায্য প্রার্থনায় সিদ্ধিলাভের আশায় বিভিন্ন স্থানে তপধ্যান শুরু করেন। একপর্যায়ে তিনি কপিলমুনি কপিলেশ্বরী কালীবাড়ী স্নান ঘাট সংলগ্ন বটবৃক্ষের মূলে বসে তপধ্যান শুরু করেন এবং সিদ্ধি লাভ করেন। তিনি যে যে স্থানে তপধ্যান করেন সেই সকল স্থানে বারুণীস্নান অনুষ্ঠিত হয়।

এদিকে বারুণী স্নানে অংশ নিতে জনপদের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা কপিলমুনি স্নান ঘাট এলাকায় বুধবার থেকে আসতে শুরু করেছে। রাতে তাদের অনেকে স্থানীয় আত্নীয়-স্বজন ও পার্শ্ববর্তী কপিললেশ্বরী কালী মন্দির প্রাঙ্গন, বেদ মন্দিরসহ বিভিন্ন মন্দিরে রাত্রি যাপন করবেন। এরপর প্রত্যুষে স্নান শেষে যার যার বাড়িতে ফিরবেন তারা।

এব্যাপারে কপিলমুনি ইউপির প্যানেল ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুস আলী মোড়ল জানান, যেহেতু কয়েক বছর ধরে বারুণী মেলা হচ্ছেনা তাই এবারো মেলা হচ্ছেনা। আর মন্দির কমিটির বরাদ দিয়ে তিনি জানান, রমজানের পবিত্রতা রক্ষায় আয়োজকরা শুধুমাত্র ঐতিহ্য রক্ষায় বারুণী স্নানের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় স্বাধীনতা দিবসে জনসাধারণের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত

Next Post

পাইকগাছার সাংবাদিক পারভেজ’র ব্যতিক্রমী উদ্যোগ

Related Posts

মিরপুরে অযত্ন-অবহেলায় পড়ে আছে বাউল সাধকের কবর
সাহিত্য ও সংষ্কৃতি

মিরপুরে অযত্ন-অবহেলায় পড়ে আছে বাউল সাধকের কবর

তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
জাতীয় খবর

তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ

ভেড়ামারায় পদ্মপুরাণ গানের আসর অনুষ্ঠিত
সাহিত্য ও সংষ্কৃতি

ভেড়ামারায় পদ্মপুরাণ গানের আসর অনুষ্ঠিত

Next Post
পাইকগাছার সাংবাদিক পারভেজ’র ব্যতিক্রমী উদ্যোগ

পাইকগাছার সাংবাদিক পারভেজ'র ব্যতিক্রমী উদ্যোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist