Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কর্ণফুলীতে ‘চানাচুর’ পাচার ঠেকাতে সিসিটিভি!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 6 April, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কর্ণফুলীতে ‘চানাচুর’ পাচার ঠেকাতে সিসিটিভি!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রাম: নদীতে থাকা জাহাজ থেকে আমদানি স্ক্র্যাপ চোরাই পথে বিক্রি নিয়ে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ‘তাতিয়া পুকুরঘাট’ এলাকায় প্রতি রাতে ঘটছে তুলকালাম কাণ্ড। চোরাকারবারিদের ভাষায় লোহা অ্যালুমিনিয়ামের এসব স্ক্র্যাপ গুড়াকে বলা হয় ‘চানাচুর’। একদিন আগেও ‘এমটি আল বাহার’ নামক জাহাজ থেকে শত শত বস্তা ‘চানাচুর’ নামানো নিয়ে রাতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ঘটে।

শিকলবাহা তাতিয়া পুকুরঘাটের অপর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘এ ঘাটে মূলত এরশাদ, নাজিম, সোহেল ও পিন্টু (সিন্ডিকেট) গ্রুপ চোরাই পণ্য তোলেন। তাদের মধ্যে বনিবনা হলে নীরবে কাজ চলে। আবার দুই পক্ষ মিল না হলে নদীতে নৌ পুলিশের অভিযান ও স্থলে ফাঁড়ি পুলিশের টহল দেখেন লোকজন। এসব কাজ মূলত যারা করেন তারা সকলেই প্রভাবশালী। যাদের নাম উপরে বলা হয়েছে তাদের ঠিকানা ও পিতার নাম জানা যায়নি। কারণ এলাকার কেউ সহজে তাদের বিষয়ে কেউ মুখ খুলছে না।

স্থানীয়দের অভিযোগ, শিকলবাহা-ভেল্লাপাড়া শাখা খাল, দক্ষিণ পাড়ের নতুন ব্রীজের নিচ, তাতিয়া পুকুর পাড়, শিকলবাহা ব্লকের পাড়, ভেল্লাপাড়া ব্রীজের নিচ, শিকলবাহা খাল সংলগ্ন প্রতিটি জেটিতেই রাতে সময় সুযোগ করে লাখ লাখ টাকার চোরাই মালামাল আনলোডিং হচ্ছে। ঘাটে চোরাই পণ্য নিয়ে চলে ‘চোর-পুলিশ খেলা’।

প্রভাবশালী সিন্ডিকেটরা এসব চোরাই পণ্য লোড-আনলোডে প্রতিযোগিতা বাড়িয়েছেন। ফলে বাড়ছে সংঘর্ষের আশঙ্কাও। মূলত এসব পণ্য চুরির সাথে শুধু চোরাকারবারী, জাহাজ মাস্টার, সুপারভাইজার ও লস্কর জড়িত নন, তাদের সাথে জড়িয়েছে ঘাটকুল সংলগ্ন এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতারাও। যাদের কোন দৃশ্যমান ব্যবসা নেই। কিন্তু অল্প দিনেই তারা কোটিপতি। ঘাটে ঘাটে এদের ম্যানেজ করে চলে স্ক্র্যাপ ব্যবসা। সাথে নামছে সয়াবিন, ডিজেল, সার, গম, চিনি, ভুট্টাসহ নানা ভোগ্যপণ্য।

আইনশৃঙ্খলা বাহিনীকে মাসোয়ারা দিয়ে প্রকাশ্যে নদী পথে চোরাইপণ্যের এ ব্যবসা করছেন এমন অভিযোগ বরাবরেই অস্বীকার করেন নৌ পুলিশ ও ফাঁড়ি আইসিরা। তবে শিকলবাহা পুলিশ ফাঁড়িতে নতুন আইসি যোগদানের পর থেকে এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন মাষ্টারহাট ও কালারপোল এলাকার লোকজন।

এর মধ্যে স্থানীয় পুলিশ ফাঁড়ি একটি বার্তা দিয়েছেন যে, ‘শিগগরই শিকলবাহা এলাকার সবকটি ঘাট ও নতুন ব্রিজের নীচে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। অফিসে বসে পুলিশ সব ঘাট গুলো দিনে রাতে মনিটরিং ও নজরদারি করবেন। যাতে অপরাধ ও চোরাকারবার নিয়ন্ত্রণে আসে।’

যদিও নৌ পুলিশ ও থানা পুলিশের একটি অধিক্ষেত্র রয়েছে। পরস্পরে তাঁরা বলছেন সাগরে কিংবা নদীতে চোরাই পণ্য খালাস হলে নৌ পুলিশ বা কাস্টমস বিভাগ দেখে থাকেন। আর স্থল ভাগের ঘটনা বা ঘাটে চোরাই পণ্য উঠলে স্থানীয় থানা পুলিশ দেখেন। কিন্তু নৌ পুলিশের পরিপত্রে রয়েছে, নদী, হ্রদ বা নৌ পথের সর্বোচ্চ পানি স্তর যে স্থানে ভূমি স্পর্শ করে উক্ত স্থান হতে ভূ ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা নৌ পুলিশের। তাঁর মানে ঘাট কুলের ৫০ মিটার ভূমি এলাকায়ও নৌ পুলিশ অভিযান চালাতে পারবেন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কেউ কথা বলতে রাজি না হলেও যোগাযোগ করে জানতে চাইলে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম উল্লাহ বলেন, ‘আমদানিকৃত পণ্যের চোরাই বন্ধে কর্ণফুলী নদীতে নৌ পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। নৌ পুলিশের টহল জোরদার ও অপরাধ বন্ধে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। যখনই কোন না কোন খবর পাই সাথে সাথে স্পটে নৌ পুলিশ পৌঁছানো হয়।’

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই মোবারক হোসেন বলেন, ‘নদীতে চোরাই পণ্য উঠানামার ঘটনা ও ঘাটের নানা অপরাধ বন্ধে ৬ টি সিসিটিভি ক্যামেরার জন্য আবেদন করেছি। শিগগরই তাতিয়া পুকুর ঘাট ও নতুনব্রিজের নীচে সিসি ক্যামেরা বসানো হবে। যদিও নদীতে চোরাবারীর ঘটনা ঘটলে সেটা দেখার দায়িত্ব নৌ পুলিশের, ফাঁড়ি পুলিশের নয়। তবুও শিকলবাহা পুলিশ সুনির্দিষ্ট তথ্য পেলে সব সময় আইনি ব্যবস্থা নিবে।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//,

Tags: ‘চানাচুর’ পাচার ঠেকাতে সিসিটিভি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ, দুর্ঘটনার শংকা

Next Post

চট্টগ্রামে ৮০০ সেবক পাবেন ‘ফ্ল্যাট’

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
চট্টগ্রামে ৮০০ সেবক পাবেন ‘ফ্ল্যাট’

চট্টগ্রামে ৮০০ সেবক পাবেন ‘ফ্ল্যাট’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist