Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কর্ণফুলীতে জুয়ার জোয়ারে ভাসছে ‘তরুণেরা’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 16 June, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কর্ণফুলীতে জুয়ার জোয়ারে ভাসছে ‘তরুণেরা’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp


জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

ভয়ঙ্কর জুয়ায় আসক্ত হয়ে পড়েছে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শত শত তরুণ। নেশা ধরা এই ক্রিকেট-ফুটবল জুয়ায় জড়িয়ে প্রতিদিন হাজার থেকে লাখ লাখ টাকা খুঁইয়ে নিঃস্ব হচ্ছেন জুয়াড়ি উঠতি বয়সের তরুণ-যুবকরা। আবার অনেক তরুণ অল্প বয়সে কোটিপিতি হয়ে জুয়ার টাকায় ঘুরছেন দেশ-বিদেশ।

হাত খরচের কথা বলে বাবা-মা-ভাইয়ের কাছ থেকে টাকা এনে, হাতের মুঠোফোনে সর্বনাশা ক্রিকেট ও ফুটবল জুয়া এবং ইন্টারনেট বাজী খেলছে তারা। এসব উঠতি তরুণেরা কখনো কখনো জড়িয়ে পড়ছে চুরি, খুন খারাবি ও ভূমিদস্যতার মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডেও। কর্ণফুলীর উপজেলার বিভিন্ন বাজারে, গ্রামের মোড়ের দোকানগুলোতে বসে মোবাইল ফোনে সরাসরি অথবা ‘ওয়ান এক্স বেট’ অ্যাপসের মাধ্যমে এ জুয়ায় অংশ নিচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

এছাড়াও সিএনজি গাড়ি চালক, দোকানদার, চাকরিজীবী সহ বিভিন্ন পেশায় জড়িত উঠতি যুবকেরা হরহামেশাই জড়িয়ে পড়ছেন এমন ‍জুয়ার নেশায়। উপজেলার যেসব জায়গায় উঠতি তরুণরা বেশি জমায়েত হয় সেখানে কান পাতলেই আইপিএল জুয়ার কথা শোনা যায়।

বিশেষ করে সেলুন, হোটেল, ক্লাব ঘর, গ্যারেজ, ফার্ম, ক্যারাম বোর্ড খেলার দোকানগুলোতে যেন আইপিএল জুয়া এখন ‘ওপেন সিক্রেট’ বিষয়। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে এ জুয়া খেলা হচ্ছে বিধায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সক্রিয়ভাবে কোনো পদক্ষেপ নিতে পারছেন না। ফলে, দিন দিন চক্রবৃদ্ধিহারে আশঙ্কাজনকভাবে বাড়ছে জুয়াড়িদের সংখ্যা। অনেক ভালো ঘরের ছেলেরাও জড়িয়ে পড়ছে এমন জুয়ার নেশায়। এতে তাদের সংসারে বাড়ছে অশান্তি। প্রায়শই এ নিয়ে জুয়াড়িদের মধ্যে হচ্ছে হাতাহাতি-মারামারি।

উপজেলার ৫টি ইউনিয়নের বেশ কিছু তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু আইপিএল খেলাকে কেন্দ্র করেই নয় আন্তর্জাতিক ওয়ানডে, টেস্ট, টি-২০, অখ্যাত অনেক ক্রিকেট-ফুটবলের ঘরোয়া টুর্নামেন্টকে ঘিরে বসে জুয়ার আসর। কোন দল জিতবে, কোন খেলোয়াড় কতো রান করবে, কোন বোলার কয়টা উইকেট নেবে, কোন ওভারে কতো রান উঠবে এ নিয়ে চলে জুয়া খেলার রমরমা অবৈধ বাণিজ্য।

‘ওয়ান এক্স বেট’ অ্যাপসের মাধ্যমে আরও নানাভাবে সর্বনিম্ন ২০ টাকা থেকে যত ইচ্ছা তত টাকায় জুয়া খেলা হয় এসব ‘জুয়া পয়েন্টে’। বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় জুয়াড়িদের তৎপরতা। একজন চাইলে একসঙ্গে একাধিক দল নির্বাচন করে টাকা বাজি ধরতে পারে। টাকা লেনদেন করে মোবাইল ব্যাংকিংয়ে। এই খেলায় সক্রিয় আছে দালালচক্রও। তারা জুয়াড়িদের পাশে বসে থাকবে, প্রয়োজনে টাকা ধার দেবে। বিনিময়ে পাবে পার্সেন্টিজ।

উপজেলার একাধিক সূত্র জানায়, শিকলবাহা প্রাথমিক বিদ্যালয় বোর্ড স্কুলের সামনের মাঠ, শিকলবাহা ৩ নং ওয়ার্ড মুন্নার দোকান (যেখানে ভিডিও এবং ইভেন্টের জিনিসপত্র বেচাকেনা করেন), শিকলবাহা ২ নং ওয়ার্ড মন্নানের দোকানে, আশিকের পানের দোকান, ইছানগরের বিএফডিসি গেইট, বাংলাবাজার ঘাট, চরপাথরঘাটা তোতারবাপের হাট, আয়ুব বিবি কলেজ রোড, জুলধা মাতব্বরঘাট, জুলধা পাইপের ঘোড়া, ফকিরন্নিহাট বাজার সহ একাধিক স্পটে প্রকাশ্যে চলছে অনলাইন জুয়া।

সচেতন অভিভাবক ও সমাজসচেতনরা বলছেন, ‘সমাজ ধ্বংসের দোরগোড়ায় চলে এসেছে। এর কারণে ছেলেমেয়েরা লেখাপড়া বিমুখ। আইপিএল জুয়া নামক আরেক অভিশাপ জড়িয়ে ধরেছে সমাজটাকে। সন্ধ্যা হলেই ঘরের ছেলেরা বই নিয়ে পড়তে বসার কথা থাকলেও মোবাইল নিয়ে খেলা দেখতে বসে। বাজিতে টাকা হারে।

শিকলবাহার মেসার্স শাহ্ আমান এন্টারপ্রাইজের সহকারি পরিচালক ও যুবলীগের তরুণ সংগঠক ইয়াছিন আরাফাত বলেন, ‘পুরো উপজেলার তরুণেরা যে ইন্টারনেট জুয়ায় আসক্ত তা সত্য। দিন দিন খেলার মাঠ কমে যাচ্ছে, বিনোদন স্পট হারাচ্ছে শিশুরাও। ফলে, ইন্টারনেট জুয়ায় কেউ নিমিষেই ফকির আবার কেউ রাতারাতি কোটিপতি হচ্ছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, ‘আমাদের যেমন দায়িত্ব আছে তেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে অভিভাবকদেরও।তাদের সন্তানরা কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো অনৈতিক পথে পা বাড়ালে তাদের শাসন করতে হবে। ইতিমধ্যে আমাদের মোবাইল টিম আইপিএল জুয়াসহ অন্যান্য জুয়া বন্ধে কাজ করছে। আইপিএল জুয়া বন্ধ করতে প্রয়োজনে ছদ্মবেশে কাজ করবে পুলিশ।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: কর্ণফুলীতে জুয়ার জোয়ারে ভাসছে ‘তরুণেরা’
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খাপড়াভাঙ্গা নদীতে সাড়ে ৩ কেজির ওজনের ইলিশ

Next Post

আমরা চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহন করুক: তথ্যমন্ত্রী

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
আমরা চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহন করুক: তথ্যমন্ত্রী

আমরা চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহন করুক: তথ্যমন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist