Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কর্ণফুলী নদী ভাঙছে চরপাথরঘাটা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 18 March, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কর্ণফুলী নদী ভাঙছে চরপাথরঘাটা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: দিনে দিনে অব্যাহত দখল, অবকাঠামোগত স্থাপনা নির্মাণ ও শহর কূলে চর জেগে ওঠাসহ নানা কারণে কর্ণফুলী নদীর প্রস্থ কমে যাচ্ছে। ফলে, নদীর দক্ষিণকূলে ভাঙছে পাথরে ঘেরা চরপাথরঘাটা, গড়ছে শহর কূলে একের পর এক চর। কর্ণফুলী নদীর স্রোতে গতিপথ পরিবর্তন হচ্ছে দিন দিন।

তথ্য বলছে, ১৯৯০ সালে কর্ণফুলী নদীর প্রস্থ ছিল প্রায় ৯০০ মিটার। এই নদীর উপরেই ৯৫০ মিটার দৈর্ঘ্যের শাহ আমানত তৃতীয় সেতুটির অবস্থান। সেতুর শহর কূলে জেগে ওঠা চর দখল করে বস্তিসহ নানা স্থাপনা গড়ে ওঠে। ফলে, সেতু এলাকায় নদীর প্রস্থ কমে হয়েছে প্রায় ৫০০ মিটার। ৩৩ বছরে কমেছে ৪০০ মিটার প্রস্থ।

অভিযোগ উঠেছে, কর্ণফুলী নদীর তৃতীয় সেতুর আশপাশে জেগে ওঠা চর দখল করে বস্তি-বাণিজ্য করার। একটি সক্রিয় সিন্ডিকেট ছিন্নমূল দরিদ্র লোকজনকে ঘরভাড়া দিয়ে চাক্তাই ও রাজাখালী খালের মুখে অন্তত ৩৫ একর সরকারি খাসজমি দখল করে রেখেছেন।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন ফিরিঙ্গী বাজার মনোহরখালী খাল পর্যন্ত একটি জরিপ চালায়। তাতে দেখা যায়, সেতু এলাকায় জোয়ারের সময় নদীটির প্রস্থ ৫০০ মিটার আর ভাটার সময় ৪১০ মিটার। অথচ ২০১৪ সালে এডিবির পরিমাপ অনুযায়ী, সেতু এলাকায় নদীর প্রস্থ ছিল ৮৮৬ মিটার। চাক্তাই খালের মুখে প্রস্থ ছিল ৮৯৮ মিটার, পরে কমে হয়েছে ৪৩৬ মিটার।

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যাপক ইদ্রিস আলীর গবেষণা বলছে, অতীতে কালুরঘাট থেকে মোহনা পর্যন্ত নদীর গড় প্রস্থ ছিল ৬০০ থেকে ৯০০ মিটার। এখন শাহ আমানত সেতু এলাকায় এর প্রস্থ ৫২০ মিটার।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, এই নদীর অবৈধ স্থাপনা ২ হাজার ১১২টি। কিন্তু কিছুদিন আগে ঢাকঢোল পিটিয়ে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলেও পরে তা বন্ধ হয়ে যায়। আদালতের নির্দেশ আছে, পাড়সহ নদীর জায়গা কোনোভাবেই ইজারা বা হস্তান্তর করা যাবে না। কিন্তু এ নির্দেশ মানছে না বন্দর। বিভিন্ন সময় চট্টগ্রাম বন্দর কিছু সংস্থাকে নদীসংলগ্ন এলাকা ইজারা দিয়েছেন।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, ‘নদী কমিশন চেয়ারম্যান এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দিতে বলেছিলেন। কিন্তু এখন উল্টো স্থাপনা নির্মাণ করা হচ্ছে।’

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি নগর–পরিকল্পনাবিদ আলী আশরাফ বলেন, ‘নদী ও বন্দর বাঁচাতে অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে। জেগে ওঠা চর অবৈধভাবে ইজারা দিচ্ছে। ’

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘কর্ণফুলী নদীর মালিক হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে উচ্ছেদে কিছু সমস্যা রয়েছে। নদী কমিশন আমাদের নির্দেশনা দিয়েছেন কিছু। সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও নতুন করে স্থাপনার অনুমোদন দেওয়া হয়নি উল্লেখ করে বন্দর সচিব ওমর ফারুকও ব্যবস্থা নেওয়ার কথা জানান।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: কর্ণফুলী নদী ভাঙছে চরপাথরঘাটা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Next Post

বিএনপি’র হুমকি-ধমকি এখন মানুষের কাছে কৌতুক: তথ্যমন্ত্রী

Related Posts

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Next Post
বিএনপি’র হুমকি-ধমকি এখন মানুষের কাছে কৌতুক: তথ্যমন্ত্রী

বিএনপি’র হুমকি-ধমকি এখন মানুষের কাছে কৌতুক: তথ্যমন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist