Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কলাপাড়ায় শেষ মুহুর্তে জমে উঠেছে ভোটের মাঠ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 2 June, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কলাপাড়ায় শেষ মুহুর্তে জমে উঠেছে ভোটের মাঠ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালীঃ আসন্ন ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। শেষ মুহুর্তে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

কলাপাড়া উপজেলাটি ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় সমুদ্র সৈকত কুয়াকাটা। অন্যদিকে পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান থাকায় এ উপজেলার গুরুত্ব অনেক বেশি।

৪৯২.১০২ বর্গ কিলোমিটার আয়তনের কলাপাড়া উপজেলার ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৬৩৮ জন। ভোটে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারন-সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, আনারস প্রতীকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ এবং দেয়াত কলম প্রতীকে জেলা কৃষক লীগ নেতা ও সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা।

ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- টিউবওয়েল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল , চশমা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, বই প্রতীকে উপজেলা কৃষকলীগের নেতা আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল।

সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সেলাই মেশিন প্রতীকে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদিকা শাহিনা পারিভিন সীমা, কলস প্রতীকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মলি, ফুটবল প্রতীকে মোসা. রাশেদা বেগম ও হাঁস প্রতীকে মোসাম্মাৎ লাইজু হেলেন লাকি।

সরেজমিনে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-গঞ্জের হাট-বাজার, অলিগলিসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো। গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। প্রত্যেক প্রার্থীর কর্মী ও সমর্থকরা প্রচার-প্রচারণা ও প্রতীক সম্বলিত হ্যান্ডবিল বিতরণে ভোটাদের দ্বারে দ্বারে ঘুরছেন। নিজ প্রার্থীর গুণকীর্তনে চা স্টল, ভ্যানস্ট্যান্ড ও জনবহুল স্থান মুখরিত হয়ে উঠছে। পছন্দের প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে বলে ভোটারদের আকৃষ্ট করতে চেষ্টা করছেন প্রার্থী ও কর্মীরা। পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে চালিয়ে যাচ্ছেন নানা কৌশল ও শ্রুতি মধুর বক্তব্য। সব মিলিয়ে গণসংযোগ ও প্রচারণায় যেন কোনো প্রার্থীর দম ফেলার ফুসরত নেই।

কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকার ভোটার সোহেল মিয়া জানান, এতো বড় একটা ঘূর্ণিঝড় গেলো, উপজেলা পরিষদের কোনো প্রতিনিধি আমাদের খোঁজ খবর নেয়নি। যে সব সময় আমাদের খোঁজ খবর নিবে, এলাকার উন্নয়নে কাজ করবে এমন যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো।

চম্পাপুর ইউনিয়নের পটুয়া গ্রামের ইয়াকুব আলী জানান, আমাদের এলাকার অনেক রাস্তাঘাট এখনো কাঁচা। এলাকাবাসীর উন্নয়নে যে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিতে পারবে তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো।

কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার গোলাম মস্তফা জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ম্যাজিস্ট্রটসহ পুলিশ সদস্য রয়েছেন। আশা করছি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোটালীপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Next Post

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুল হক চৌধুরী

Related Posts

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
জাতীয় খবর

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা
জাতীয় খবর

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা
জাতীয় খবর

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

Next Post
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুল হক চৌধুরী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুল হক চৌধুরী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist