গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীন ও প্রয়াত দলিল লেখকদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে দলিল লেখক সমবায় সমিতি লিমিটেড ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের যৌথ উদ্যোগে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম, দলিল লেখক সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম প্রয়াত সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
পরে সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীন এবং প্রয়াত দলিল লেখক গাজী মো. শাহজাহান, আব্দুল জব্বার হাওলাদার, আব্দুল মালেক ও আব্দুর রহিম জসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মুছা বিশ্বাস।
উল্লেখ্য, রেহেনা পারভীন ২০২১ সালের ২৮ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৩ মার্চ পর্যন্ত কলাপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ১০ জুলাই দিবাগত রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post