গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপকূলে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে গ্রামীন জনপদ। ভোর থেকে বেলা বাড়া পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। তীব্র ঠান্ডায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
আজ শনিবার সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১১.০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় কুয়াশার দৃষ্টিসীমা ছিলো ৫০ মিটারের নিচে। তীব্র ঠান্ডায় সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকরা। দিনের বেলায়ও চলতে হচ্ছে হেড লাইট জ্বালিয়ে। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
বাস ড্রাইভার ইব্রাহিম বলেন,আমরা কুয়াশার জন্য গাড়ি চালাতেই পারিনা। এক্সিডেন্টের ভয়ে বাস চালাতে খুবই সতর্ক থাকতে হয়।
প্রিন্ট করুন










Discussion about this post