পটুয়াখালীর কলাপাড়ায় এক রাতে ৯ টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার ভোররাতে পৌর শহরের সদর রোড ও নতুন বাজারে এ চুরির ঘটনা ঘটে।
এসময় চোরের সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। তবে ঠিক কি পরিমান টাকা চুরি হয়েছে সেটি এখনো নিশ্চত হওয়া যায়নি।
চুরি যাওয়া দোকানগুলো হালো সুবর্না বস্ত্রালয়, শাহী গার্মেন্টস, বাদশা লাইব্রেরী, নুর বস্ত্রালয়, তাহিরা ফ্যাশন, সাহা কেবিন, নরেন্দ্র লাল সাহা এন্ড সন্স, কাজী ড্রাগ হাউজ ও নান্নু ট্রেডার্স।
মেসার্স নরেন্দ্র লালা সাহা এন্ড সন্স এর সত্ত্বাধিকারী চঞ্চল সাহা জানান,এটি একটি সঙ্ঘবদ্ধ চোর গ্রুপ এবং পেশাদার বটে। একসংগে এতগুলো দোকান চুরি হল তখন ডিউটিরত টহল পুলিশ কি করলো?
কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, চোর চক্রকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post