Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কাজ ছাড়াই কোটি টাকার বিল!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 27 July, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কাজ ছাড়াই কোটি টাকার বিল!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের জন্য বরাদ্দ পাওয়া একাধিক উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের বাস্তব কাজ না করেই তিনি সরকারি অর্থ তুলে নিয়েছেন। স্থানীয় সূত্র ও সরকারি নথিপত্র অনুযায়ী, চেয়ারম্যান অন্তত ১১টি প্রকল্পে আংশিক কাজ দেখিয়ে এবং আরও ৫টির অধিক প্রকল্পে একেবারেই কোনো কাজ না করেই বিল উত্তোলন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৪০ দিনের কর্মসূচিতে তালিকাভুক্ত ২’শ ৩৭ জন শ্রমিকের নামে প্রায় ৭০ লাখ টাকা কাজের নামে আত্মসাৎ করা হয়েছে, যা সরকারি তহবিল লুটের এক জঘন্য দৃষ্টান্ত।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, কোথাও সামান্য ধুলোমাটি ফেলে দায়সারা কাজের প্রহসন চালানো হয়েছে, কোথাও কোনো কাজই হয়নি। আবার কোথাও ছয় ইঞ্চি রাস্তার জায়গায় মাত্র তিন ইঞ্চি করে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। একই রাস্তা একাধিক প্রকল্পে দেখিয়ে একাধিকবার বিল তোলার প্রমাণও মিলেছে।
দখলপুর, রামচন্দ্রপুর, দৌলতপুর, মৃর্গিবাথান, সোনাতনপুর, কেষ্টপুর, রিশখালী ও গোবড়াপাড়া এলাকার অন্তত ১৫টির অধিক প্রকল্পে কাজ না করেই গম, চাল ও নগদ অর্থ তোলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
মৃর্গিবাথান গ্রামের রাইহান উদ্দিন বলেন, “আমরা নিজেরা রাবিশ ফেলে রাস্তা ঠিক করেছি। পরে শুনি, চেয়ারম্যান সেই রাস্তাকেই সরকারি প্রকল্প দেখিয়ে বিল তুলেছেন।”
একই এলাকার রাজন আলী জানান, তাঁরা কোনো প্রকল্পের ব্যাপারে অবগত ছিলেন না। কাগজপত্র ঘেঁটে জানতে পেরেছেন, চেয়ারম্যান প্রকল্পের টাকা তুলে নিচ্ছেন অথচ বাস্তবে কাজের কোনো চিহ্ন নেই।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আনিচুর রহমান বলেন, “চেয়ারম্যান জনগণের অর্থ নয়ছয় করেছেন। প্রকল্প বাস্তবায়নের নামে কোটি টাকার দুর্নীতি করে চলেছেন। তাঁকে শুধু সাময়িক নয়, স্থায়ীভাবে বহিষ্কার করে জেল-জরিমানার আওতায় আনতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. তারিখ-উজ-জামান বলেন, “আমার কাছে অভিযোগ এসেছে। আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।”
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান জানান, “চেয়ারম্যান বৃষ্টির অজুহাত দেখিয়ে কাজ করেননি। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে তাকে অর্থ ফেরত দিতে হবে।”
তবে এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ইউনিয়ন পরিষদে পাওয়া যায়নি। মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এসএসসি ৯৪:কুষ্টিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Next Post

হরিণাকুন্ডুতে গাছের চারা রোপন ও বিতরণ

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

Next Post
হরিণাকুন্ডুতে গাছের চারা রোপন ও বিতরণ

হরিণাকুন্ডুতে গাছের চারা রোপন ও বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist