Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কালচারাল হেরিটেজ জোন কুষ্টিয়ার কুমারখালি শীর্ষক আলোচনা সভা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 10 June, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কালচারাল হেরিটেজ জোন কুষ্টিয়ার কুমারখালি শীর্ষক আলোচনা সভা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে  ” কালচারাল হেরিটজ জোন- কুষ্টিয়ার কুমারখালি ” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক পরিবেশনা শুক্রবার অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং গবেষক আব্দুর রশিদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। উদ্বোধক ছিলেন একুশে পদক প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ রতন।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিসিআরএ) এবং ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি সাংস্কৃতিক সংগঠক অভি চৌধুরী।

বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. অরবিন্দ সাধা। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ইবি শাখার সাধারণ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় টিএসসিসির পরিচালক, প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুল, সঞ্চালনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. উজ্জ্বল কুমার রায় এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস. এস রুশদী, পরিচালনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল এবং সার্বিক সমন্বয় করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি ও দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার সম্পাদক নুরুন্নাহার সীমা এবং সহসভাপতি ও লালন সংগীত গবেষনা ও চর্চা কেন্দ্রের উদ্যোক্তা সুফী সাজেদুল হক ডালিম এবং সিনিয়র যুগ্ম সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আরাফাত রহমান শামীম।

সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা পালনের জন্য বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও নাট্যশিল্পী বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, উদীচী কুষ্টিয়ার সভাপতি ও বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাড. অনুপ কুমার নন্দী, গবেষক এবং শিক্ষক ড. নবীনুর রহমান খান, লেখক ও গবেষক ড. এমদাদ হাসনায়েন, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ওয়েস্টার্ন স্কলারস ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এইচ রাসেলসহ বিশিষ্ট সাংস্কৃতিক লেখক, সংগঠক এবং শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরীকে কুষ্টিয়া কুমারখালির কালচারাল এম্বাসেডর ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মামুনুর রশীদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন- “বহির্বিশ্বে শিল্পানুরাগীদের যেভাবে মূল্যায়ন হয়, আমাদের এখানে সেই চর্চাটা কম। বাংলাদেশের শিল্পমাধ্যম অনেক উজ্জ্বল আর তার রয়েছে সুগর্ব ইতিহাস। আমি বিশ্বাস করি এখানে শিল্পীরা মূল্যায়িত হলে সমাজের পরতে পরতে গোলাপ ফুটবে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী তাঁর বক্তব্যে বলেন-
“বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখা ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তাদের যে দাবী-  কুষ্টিয়া অঞ্চলকে হেরিটেজ ঘোষণা এবং সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার সত্যিকার স্বীকৃতি আদায়ের যে আন্তরিক আহ্বান তার সঙ্গে আমিও একমত পোষণ করি।”

আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লিখিত কবিতা আবৃত্তি করে শোনান কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়ার সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. নাজমুন নাহার। কয়েকটি একক রবীন্দ্র ও এবং দলীয় লালন সংগীত পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনার সমাপ্ত করা হয়।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি হিসেবে সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেনকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ এবং কুষ্টিয়া জেলা শিল্পকলা একডেমির যুগ্ম সাধারন সম্পাদক শাহীন সরকার এবং শহিদুর রহমান রবি, কুষ্টিয়া গার্লস কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজৈয় মৈত্র, কুষ্টিয়া জজ কোর্টের এপিপি অ্যাড. সেলিম সোহরাব খান, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. আই সোহেল, সম্মিলিত সামাজিক জোটের সিনিয়র সংগঠক ও  মানুষ মানুষের জন্য সংগঠনের শাহাবউদ্দিন মিলন ও বিশিষ্ট কবি ও প্রাপ্তি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ফারহানা হৃদয়িনী এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৯,২০২৩//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে ভিড়

Next Post

কোরবানির বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
কোরবানির বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

কোরবানির বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist