Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে, আহত ১৫

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 27 June, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কালিয়াকৈরে শিয়ালের কামড়ে, আহত ১৫
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

এক শিয়াল পিটিয়ে হত্যা করলেও বাকী শিয়ালের আক্রমণ আতঙ্কে লাঠিসোটা নিয়ে পাহাড়া দিচ্ছেন আতঙ্কিত গ্রামবাসী।

এদিকে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ভ্যাকসিন না পেয়ে দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগী পরিবার।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার টানকালিয়াকৈর এলাকায় বৃহস্পতিবার ভোরে স্থানীয় রতন মিয়া ও তার স্ত্রী হনুফা বেগমকে একটি শিয়াল আক্রমণ করে এবং তাদের কামড়ে দেয়।

এসময় স্থানীয় লোকজন ওই শিয়ালকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্বামী-স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে ঠিকমতো ভ্যাকসিন না পেয়ে তাদের ঢাকা মহাখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত বুধবার বিকেলে ওই এলাকায় শিয়ালের কামড়ে নেওলা হকের ছেলে শামসুল হক(৫০), নজরুল ইসলামের ছেলে উসমান গণি (১০), কবির মিয়ার ছেলে আফনান হোসেন (১০), নুর আলমের স্ত্রী নাসিমা বেগম (৫০), আফসার আলীর ছেলে মেহমিত (৭), জলিল হোসেনের ছেলে শওকত হোসেন (৪০), শামসুল ইসলামের স্ত্রী হামিদা বেগম (৬০), জব্বার মিয়া (৪০) এবং ওইদিন সন্ধ্যায় পাশের জানেরচালা গ্রামের শাজাহান মিয়ার স্ত্রী বৃষ্টি বেগম (৩৫) ও তার নাতিন স্বর্ণা আক্তার (৬)সহ কমপক্ষে ১৫ জনকে আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাদের পরিবারের সদস্যরা। ওই হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে আহতরা পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মহাখালীতে যান।

দুদিনে শিশু ও নারীসহ ১৫জন শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসী। এছাড়াও আতঙ্কে লাঠি নিয়ে যাতায়াত করছেন শিশুরাও।
এদিকে এক শিয়াল পিটিয়ে হত্যা করলেও বাকী শিয়ালের আক্রমণ আতঙ্কে ওই ঘটনার পর স্থানীয় যুবকরা লাঠিসোটা নিয়ে গত বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত ও পরের দিন বৃহস্পতিবারও পাহাড়া অব্যাহত রেখেছে। তারা ক্ষিপ্ত হয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন কয়েকটি শিয়ালের গর্তেও।

স্থানীয় শাহিনুর ইসলাম বলেন, কয়েকটি শিয়াল পাগলা হয়ে গেছে। তাই সে সবাইকে কামড়ে দিয়েছে। আরো যাতে কামড়ে দিতে না পারে সেজন্য আমরা পাহাড়া দিচ্ছি। মুদি দোকানদার আজিজুল হক বলেন, সবাই এখন পাগলা শিয়ালের আতঙ্কে আছি। এই বুঝি শিয়াল এসে কামড়ে দিলো।
হেলাল পারভেজ বলেন, আমার মেয়েও এখন লাঠি নিয়ে চলাচল করে। আর শিয়াল আতঙ্কে আমার মেয়ের মতো অন্যান্য শিশুরাও লাঠি নিয়ে চলে। কিন্তু বেশির ভাগ শিশুরা ভয়ে বাড়ির বাইরে যাচ্ছে না। তবে সংশিষ্টদের প্রতি তাদের দাবী অতিদ্রুত পাগলা শিয়ালগুলোর বন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান জানান, শিয়ালে কামড়ে দিলে কয়েকজন হাসপাতালে আসে। কিন্তু এর ভ্যাকসিন সদর হাসপাতাল ও মহাখালীতে থাকে। একারণে আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আমাদের বনবিভাগের আরো একটি শাখা রয়েছে। তাদের কাজ হচ্ছে বন্যপ্রাণী উদ্ধার করা। তবে ওই শাখায় যোগাযোগ করা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিরপুরে ধর্মীয় অপব্যাখাকারীর বিরুদ্ধে কমিটি গঠন

Next Post

কলাপাড়া পৌরসভার বাজেট ঘোষনা

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
কলাপাড়া পৌরসভার বাজেট ঘোষনা

কলাপাড়া পৌরসভার বাজেট ঘোষনা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist