গাজীপুর কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের ইউপি সদস্য আলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার রাতে জয়দেবপুর এলাকার তার ছেলের শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করেন পুলিশ।
বাদী নার্গীস আক্তার জানান, তার সাথে বোয়ালী ইউনিয়নের ঝিঙ্গাহাটি গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে আলাল উদ্দিনের বিবাহ হয়। বিবাহের পর তার স্বামীর বাড়িতে উঠানের জন্য বললে তিনি জানান কিছুদিন পর তাকে বাড়িতে উঠানো হবে বাড়ির কাজ শেষ হবে। পরে নার্গিস বেগম হঠাৎ তার স্বামী আলাল উদ্দিনের বাড়িতে গেলে তিনি জানতে পারেন তার আরও একটি স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
এনিয়ে তাদের মধ্যে ঝগড়াসহ বাদানুবাদ চলে। এক পর্যায়ে আলাল তার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে দ্বিতীয় স্ত্রী নার্গিসকে বেধম মারধর করে । পরে এলাকাবাসী লোকজনসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে। এঘটনায় তিনি বাদী হয়ে আলাল উদ্দিনের নামে নারী নির্যাতনের মামলা দায়ের করে।
এছাড়া নার্গিস জানায়, আলাল তার এলাকায় অনেক মেয়েকে ধর্ষন করে তাদের জীবন ধ্বংস করে দিয়েছে। অনেকে এলাকায় বিচার না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বর্তমানে তার নামে কয়েকটি ধর্ষন মামলা চলমান রয়েছে ।
এব্যাপারে কালিয়াকৈর থানায় অফিসার্স ইনচার্জ আকবর আরী খান জানান, আলালকে নারী নির্যাতনসহ কয়েকটি মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সাতটি মামলা চলমান রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন





Discussion about this post