Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুড়িগ্রামে ক্যাশলেস লেনদেন প্রসারে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 4 August, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুড়িগ্রামে ক্যাশলেস লেনদেন প্রসারে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ, কুড়িগ্রাম : “এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর, ক্যাশলেস ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মতবিনিময় সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের কলেজ মোড় এলাকার পৌর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখা। এতে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার শাখা ব্যবস্থাপক ও এসপিও এ এইচ এম আলমগীর কবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের সহকারী পরিচালক আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির রিজিওনাল অফিস, রংপুরের প্রিন্সিপাল অফিসার ও এডিসি ইনচার্জ হুমায়ুন কবির, উলিপুর শাখার শাখা ব্যবস্থাপক আশরাফুল হক, ফুলবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম এবং দৈনিক জাগো বাহে কুড়িগ্রামের সম্পাদক ও প্রকাশক মো. রেজাউল করিম।

বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে কিউআর কোডভিত্তিক পেমেন্ট, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসার ঘটাতে পারলে লেনদেন আরও নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা উন্নত সেবা লাভ করবেন।

তারা আরও জানান, “ক্যাশলেস কুড়িগ্রাম সদর” কর্মসূচির আওতায় জেলার ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে পূবালী ব্যাংক। সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা তুলে ধরতে এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, ব্যবহার পদ্ধতি এবং এর বিভিন্ন সুবিধা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূবালী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার কর্মকর্তারা। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সভা সঞ্চালনা করেন কুড়িগ্রাম শাখার সিনিয়র অফিসার মো. সাজেদুল ইসলাম।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: কুড়িগ্রামক্যাশলেসপূবালীপ্রসারব্যাংকমতবিনিময়লেনদেনসভা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যেভাবে তাওবা করলে কবুল হয়

Next Post

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist