শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালত চালের আড়তে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীর কাছ থেকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার(২৩ আগষ্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
স্থানীয় সুত্র জানায়,মঙ্গলবার দুপুরে জেলার ভূরুঙ্গামারী বাজার,আন্ধারীঝাড়,বাসস্ট্যান্ড,দেওয়ানের খামার এলাকার নিত্যপন্যের দোকান,চালের কল, চালের আড়ত ও পেট্রোল পাম্পে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় উনত্রিশ চালকে আটাশ চাল হিসেবে প্যাকেটজাত করে বিক্রি,মূল্য তালিকা প্রদর্শন না করা,ওজনে কম দেয়ার অপরাধে আর আর মিনি অটো চাউল কলকে ত্রিশ হাজার টাকা,বারেক চাউল ঘরকে দশ হাজার টাকা,ফাতেমা ট্রেডার্স কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
চালের ব্যবসায়ীরা জানান,চালেন বাজার অস্থির হওয়ার পিছনে মিল মালিকরা দায়ী। তারাই মূল্য কারসাজি করেন ও ক্রয় ভাউচার দেন না। চালের বাজার এখন কমের দিকে ,আমরা লোকসানে আছি।
এছাড়াও জ্বালানি তেলের মাপযন্ত্রে কারচুপির প্রমাণ পাওয়ায় দেওয়ানের খামারের সাহা ফিলিং স্টেশনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলার ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অার//দৈনিক দেশতথ্য//২৩ আগষ্ট-২০২২
প্রিন্ট করুন










Discussion about this post