Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুড়িগ্রামে দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

কনি by কনি
Thursday, 18 August, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ, কুড়িগ্রাম  ।। কুড়িগ্রামে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)দুই সাবেক সমবায় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে।

জেলা সমবায় অফিসের সাবেক ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা ও বর্তমানে রংপুর সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক রোজিনা সুলতানা (৪৩) ও রংপুর সমবায় অফিসের অবসরপ্রাপ্ত সাবেক বিভাগীয় যুগ্ম নিবন্ধক আমির হামজা’র (৬১) বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে মামলাটি করেন দুদক রংপুর অফিসের সহকারি পরিচালক হোসেন শরীফ।

অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালের ৭ মে রুপালী ব্যাংক থেকে এক কোটি টাকার একটি চেক সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখায় জেলা সময়বায় অফিসের হিসেব নম্বরে জমা হয়। পরবর্তীতে টাকা জমা হওয়ার চার মাস পর ওই বছরের ৯ সেপ্টেম্বর তারিখে আসামী রোজিনা সুলতানা বাহকের মাধ্যমে প্রথমে ২০ লক্ষ টাকা উত্তোলন করেন। পরবর্তীতে আরো ৫টি চেকের মাধ্যমে ব্যাংকে এক হাজার টাকা অবশিষ্ট রেখে বাকী সমুদয় টাকা বাহক দিয়ে উত্তোলন করেন। এরপর তিনি সোনালী ব্যাংক তার ব্যক্তিগত নামে পরিচালিত হিসেব নম্বরে ওই বছরের ৯ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর মাসে তিনটি চেকে ৭৪লক্ষ ৯৯হাজার টাকা জমা করেন। এরপর বাহক আরিফুল ইসলাম ও বাহক সাজেদুর রহমানের নামে উপরোক্ত টাকা বিভিন্ন চেকের মাধ্যমে তুলে নেন। টাকা আত্মসাতের বিষয়টি জানাজানি হওয়ার পর রোজিনা সুলতানা গত ২০১৯ সালের ৮ জুলাই থেকে ১৭ জুলাই তারিখে ৮টি চেকের মাধ্যমে আত্মসাতকৃত ৯৯লক্ষ ৯৯হাজার টাকা পূণরায় জেলা সমবায় অফিস নামীয় একাউন্টে সোনালী ব্যাংক শাখায় জমা প্রদান করেন।

অনুসন্ধানে রেকর্ডপত্র পর্যালোচনা ও সাক্ষিগনের বক্তব্য পর্যালোচনা করে আরো জানা যায়, সাবেক জেলা সমবায় কর্মকর্তা রোজিনা সুলতানা ভুল পোস্টিংএর মাধ্যমে সরকারি জমাকৃত টাকা আত্মসাতের উদ্দেশ্যে নিজ হিসেব নম্বরে জমা প্রদান করেন। এই অসৎ কর্মকান্ডে রংপুর সমবায় অফিসের অবসরপ্রাপ্ত সাবেক বিভাগীয় যুগ্ম নিবন্ধক আমির হামজা তাকে উৎসাহ প্রদান এবং উক্ত টাকা হতে ২৫ লক্ষ টাকা প্রদানে বাধ্য করেছেন। টাকা ফেরৎ চাইলে আমির হামজা মাত্র ২ লক্ষ টাকা ফেরৎ প্রদান করে বাকী ২৩ লক্ষ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় এক কোটি টাকা অসৎ উপায়ে আত্মসাতের চেষ্টা এবং ২ লক্ষ টাকা ফেরৎ প্রদান না করে আত্মসাৎ করায় সাবেক দুই কর্মকর্তাদের বিরম্নদ্ধে দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪০৯/১০৯/৫১১ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় কুড়িগ্রাম দুদক কার্যালয়ে একটি মামলা রুজু করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, আসামী রোজিনা সুলতানা ও আমির হামজা পরস্পর যোগসাজসে ব্যাংক কর্তৃক ভুল পোস্টিং-এর মাধ্যমে সরকারি হিসেবে জমাকৃত ১ (এক) কোটি টাকা ক্ষমতার  অপব্যবহার পূর্বক আত্মসাতের উদ্দেশ্যে উত্তোলন ও ব্যবহার, বন্টন করত: তা পূণরায় ফেরৎ প্রদান এবং আসামী আমির হামজা এক কোটি টাকার মধ্যে ২৩ লক্ষ টাকা ফেরৎ প্রদান না করে আত্মসাৎ করেন মর্মে এজাহারে উল্লেখ করা হয়। তিনি আরো জানান, মামলাটির তদন্ত্ম কার্যক্রম কুড়িগ্রাম সমন্বিত দুদক কার্যালয় থেকে পরিচালিত হবে।

আর//দৈনেক দেশতথ্য//১৮ আগষ্ট-২০২২

Tags: কুড়িগ্রামে দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কর্ণফুলীর লইট্রাঘাটে চাঁদাবাজি

Next Post

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্র নিহত

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্র নিহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist