Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুমারখালিতে সংঘর্ষ, ছররা গুলিতে আহত দুই ভাই

সাইফুল by সাইফুল
Friday, 12 January, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুমারখালিতে সংঘর্ষ, ছররা গুলিতে আহত দুই ভাই
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী প্রতিপক্ষের হামলা ও ছোড়া গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া মোড়ে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের নিয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান, কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলামের। 

আহতরা হলেন- একই এলাকার মৃত: কেঁদো শেখের ছেলে জিয়ার হোসেন (৪৫) ও আলতাফ হোসেন (৫০)। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন সহোদর নদীতে মাছ ধরে জীবিকা চালায়। তাদের পরিবারের দাবি নৌকা মার্কায় ভোট দেয়ার অপরাধে স্বতন্ত্র প্রার্থীরা সমর্থকরা এই হামলা করেছে।

তবে পুলিশ গুলিবিদ্ধের বিষয়টি নাকচ করে বলছেন, অনেকদিন ধরেই দু’পক্ষের মধ্যে বিদ্যমান সামাজিক দ্বন্দের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এদিকে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, ‘ছররা গুলিবিদ্ধ দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা আশঙ্কামুক্ত।’ তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বের কালোয়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল খালেকের সঙ্গে মৃত কেঁদো শেখের ছেলেদের প্রায় ১০-১৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে সামাজিক দ্বন্দ্ব চলে আসছে। পদ্মা নদীতে মাছ ধরা, যেকোনো নির্বাচনসহ বিভিন্ন অজুহাতে প্রায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারই একপর্যায়ে শুক্রবার সকালে বের কালোয়ারা মোড়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আলতাফ ও জিয়ার হোসেন র্ছরা গুলিবিদ্ধ হলে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

আহতদের ছোট ভাই ইয়ারুল আলীর দাবি, নৌকায় ভোট দেওয়ার কারণেই আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেছে প্রতিপক্ষরা। 

অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য খালেকের ছেলে রিপন আলী মোবাইল ফোনে জানান, প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা করেছিল। সে জন্য তাঁরাও প্রতিপক্ষকে পাল্টা ধাওয়া দেয়। এ সময় কয়েকজনকে মারধর করা হয়েছে। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। 

গোলাগুলির ঘটনা অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, পূর্ব থেকেই দু’পক্ষের মধ্যে বিদ্যমান সামাজিক দ্বন্দের জেওে এই হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণরূপে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এবিষয়ে এখনও কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। পুলিশ তদন্ত করে দেখছে যারাই জড়িত থাক তাদের গ্রেফতার করা হবে। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ জানুয়ারি ২০২৪

Tags: আহত দুই ভাই
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা

Next Post

দৌলতপুর মানবকল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
দৌলতপুর মানবকল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

দৌলতপুর মানবকল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist