Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুমারখালীতে অভিমানে যুবকের আত্মহত্যা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 10 December, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কুমারখালীতে অভিমানে যুবকের আত্মহত্যা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুমারখালীতে অভিমানে এক যুবক‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামে ঘটে এ ঘটনা। পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত যুবকের নাম সুমন হোসেন (২৫)। তিনি উপজেলা বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং কুষ্টিয়ার একটি কারখানায় দিনমজুরের কাজ করতেন।

জানা যায়, দেনা শোধ করতে বাবা- মায়ের কাছ থেকে এক লাখ টাকা ধার করেন এক যুবক। সেই টাকা নিয়ে ছেলের বউয়ের সঙ্গে শ্বশুর-শাশুড়ির কলহ লেগেই থাকত। এমন পরিস্থিতিতে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে ওই যুবক‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে।

এ দিকে মৃত্যু খবর শুনে ছেলের বউকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে।

আহত গৃহবধূর নাম শিউলি খাতুন (২৩)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। তার মাথায় দুইটি সেলাই দেওয়া হয়েছে।

স্বজন ও এলাকাবাসী জানান, ঋণ, জমি ইজারা ও ধার-দেনা করে প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। এসময় তার প্রায় পাঁচ লাখ টাকা খোয়া যায়। এর পর প্রায় ছয় মাস আগে বাবা উকিল ও মা আয়জানের কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়ে একজনের দেনা শোধ করেন। এই টাকা নিয়ে প্রতিনিয়ত সুমনের বাবা-মায়ের সঙ্গে স্ত্রী শিউলির বাগবিতণ্ডা, তর্কাতর্কি ও কলহ লেগেই থাকত। কলহের জেরে গত সোমবার সন্ধ্যায় সুমনের ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন মা। এ নিয়ে বউ-শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি হয় এবং ধারের টাকা ফেরত চান শাশুড়ি। এ ঘটনায় সুমন রাতে তার বউকে মারধর করেন। একপর্যায়ে মঙ্গলবার সকালে প্রয়োজনীয় মালামাল গুছিয়ে ভ্যান ডাকতে বাড়ির বাইরে যান শিউলি। এ সময় সুমন নিজে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুমনের বাবা উকিল লাঠি দিয়ে আঘাত করে স্ত্রী শিউলির মাথা ফাটিয়ে দেন।

সুমনের স্ত্রী শিউলি খাতুন বলেন, সুমন আমার শ্বশুর- শাশুড়ির কাছ থেকে ছয় মাস আগে এক লাখ টাকা ধার । এই টাকা নিয়ে শ্বশুর-শাশুড়ি সব সময় আমার সঙ্গে ঝগড়া করেন। আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে সোমবার বিদ্যুৎ লাইন কেটে দিলে আবারও ঝগড়া হয় এবং তারা টাকা ফেরত চান। এ নিয়ে স্বামী আমাকে মারধর করলে মালামাল বাঁধে সকালে বাপের বাড়ি যাওয়ার জন্য রাস্তায় ভ্যান ডাকতে গিছিলাম। ফিরে দেখি স্বামী আমার ঘরে ঝুলছে। এসময় চিৎকার চেঁচামেচি করলে সবাই ছুটে এসে স্বামীকে নিচে নামায়। আর শ্বশুর মেরে আমার মাথা ফাটিয়ে দেন।

মাথা ফাটানো ও ধার-দেনার টাকা নিয়ে পারিবারিক কলহের কথা স্বীকার করেছেন সুমনের বাবা উকিল উদ্দিন। তিনি বলেন, ছেলের বউ ভালো না। সব সময় অশান্তি করে বাড়িতে। বউয়ের কারণেই ছেলে মারা গেছে। তবে তিনি কোনো বিচার চান না।

মাথা ফাটানোর বিষয়টি অস্বীকার করে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে পরে প্রকৃত ঘটনা বলা যাবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভেড়ামারায় বর্ষাকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন

Next Post

মেহেরপুরে টাকার বিনিময়ে কর্মকর্তার বদলির অভিযোগ

Related Posts

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির
জাতীয় খবর

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
জাতীয় খবর

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন
জাতীয় খবর

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

Next Post
মেহেরপুরে টাকার বিনিময়ে কর্মকর্তার বদলির অভিযোগ

মেহেরপুরে টাকার বিনিময়ে কর্মকর্তার বদলির অভিযোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist