কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী হযরত সোনাবন্ধু শাহ্ সড়কে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য নয় বছর আগে চুক্তিতে নেয়া দোকান ফেরত চাইলে হুমকির শিকার হন স্থানীয় দোকান মালিক মোঃ তারিকুল ইসলাম বাবু।
দোকান ঘরের ভাড়াটিয়া মোঃ কবিরুল ইসলাম (৫২) ও মোঃ খসরু (৩২) দোকান ফেরত না দিয়ে হুমকি দেয়।
এবিষয়ে ভুক্তভোগী মোঃ তারিকুল ইসলাম বাবু কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মোঃ তারিকুল ইসলাম বাবু কুমারখালী পৌরসভার কাজীপাড়া এলাকার মৃত ডাঃ বারি এর ছেলে।
অভিযুক্ত ১) মোঃ কবিরুল ইসলাম একই এলাকার মৃত কাজী আব্দুল মোহায়মেন ও ২) মোঃ খসরু (৩২),একই এলাকার আবু তালেবের ছেলে। বর্তমানে কবিরুল ইসলাম পলাতক রয়েছে।
গত ২৭ জানুয়ারী সোমবার অভিযোগ সূত্রে জানা গেছে,প্রায় নয় বছর আগে দশ লক্ষ টাকা জামানত ও তিন হাজার টাকা মাসিক ভাড়া দিয়ে কুমারখালী পৌরসভার হযরত সোনাবন্ধু শাহ্ সড়কে ০১৭১ হোল্ডিং এ তারিকুল ইসলাম বাবু’র নামে একটি দোকান ঘর আছে। যার খতিয়ান নম্বর ৩১৫ এবং দাগ নম্বর ১২২২ জমির পরিমান ০.০২ একর।
বাবু ২০১৭ দক্ষিণ আফ্রিকা যায় বিবাদী কবিরুল ইসলামের কাছে দোকান ভাড়া দিয়ে। কবিরুল দোকান ভাড়া নিয়ে কাজী ফার্মেসী নামে ঔষধের দোকান পরিচালনা করে আসছে।
বিবাদীর নিকট থেকে ১০ লক্ষ টাকা সিকিউরিটি এবং মাসিক ৩ হাজার টাকা ভাড়া ও ৩ বছরের চুক্তিনামা করেন। চুক্তিতে উল্লেখ থাকে ৩ বছর পর চুক্তি নবায়ন করা হবে। কিন্তু ভুক্তভোগী বিদেশে চলে যাওয়ার পর থেকে অদ্যাবধি বিবাদী কোন মাসিক ভাড়া প্রদান করে নাই।
বিবাদী কবিরুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে।
ভুক্তভোগী ২০২৫ সালের মে মাসে বাংলাদেশে আসার পর বিবাদীর আত্মীয়স্বজন এবং ২ নং বিবাদী খসরু এর নিকট দোকান ফিরিয়ে দেওয়ার জন্য বললে বিবাদীরা বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করছে। ১ নং বিবাদী বিগত সরকারের সময় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ভয় দেখিয়ে দোকান দখল করে রাখে এবং ভুক্তভোগীর আত্মীয় স্বজনদের ভয়ভীতি প্রদর্শন করে বলে এই প্রতিনিধিকে জানান।
এ ব্যাপারে কুমারখালী থাকার সেকেন্ড অফিসার এসআই বিকাস জানান অভিযোগ পেয়েছি। কিন্ত যেহেতু জমি-জায়গার বিষর অভিযোগকারীকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।
প্রিন্ট করুন








Discussion about this post